মূল লেখায় যান

ক্রেসাস /স্পার্টাকাস

দালান জাহানকবিতা২৩টি মন্তব্য

 

আমাকে হত্যা করা হবে তাই

পারদের মতো রূপালি হয়েছে সৈনিকের চোখ 

আমাকে হত্যা করা হবে তাই 

আদেশগুলো ফুটছে হিরোশিমার মতো

আমি এগিয়ে যাচ্ছি জ্বলন্ত আকাশের দিকে 

অদূর থেকে ভেসে আসছে 

আমার শিশুর কান্না 

সাথে একটা তীব্র হেঁসেল ফায়ার ফায়ার….. 

 

আমি আলিঙ্গন করছি মহিমান্বিত 

গৌরব আমার 

আমি আলিঙ্গন করছি মৃত্যুর মতো 

ভেজালহীন সত্যকে

আমি বিশ্বাস করি শোষণ-লুণ্ঠন প্রবঞ্চনায়  

জন্ম-মৃত্যুের গোলকধাঁধায়

আস্ফালন আর ক্রন্দন ভুলে

একদিন মৃতরাই জেগে উঠবে 

একদিন মৃতরাই বুঝে নিবে

পৃথিবীর অধিকার। 

 

দালান জাহান 

১০.৭.২০

মোট পড়েছেনঃ ১৭৬৬জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. একদিন মৃতরাই বুঝে নিবে
    পৃথিবীর অধিকার।

    পৃথিবীতে যাকিছু আছে সবই অনিশ্চিত, কেবল জীবের মৃত্যুই নিশ্চিত।
    এটাই সত্য, এটাই বাস্তব।
    কবিতা পাঠে মুগ্ধ হলাম শ্রদ্ধেয় কবি।

  2. একদিন মৃতরাই বুঝে নেবে পৃথীবির অধিকার।
    এই একটা লাইনই পুরা কাব্যকে ধারণ করেছে, বিমোহিত হলাম।

    ভাই আপনি তো ভালো গল্প লেখে জানি, এখানেও লেখেন।

      1. একটা তো পোস্ট করেছি দাদা। আরও দুটো লিখেছি অণুগল্প। পোস্ট করব দাদা। সোনেলার মতো প্রেম কোন গ্রুপেে আমার হয়নি। অন্তর থেকে ভালো লাগে সোনেলা। মেকাপের দরকার পড়ে না।

  3. মৃত্যুই চিরন্তন।
    তাই প্রকৃত মানুষকে ভয় পায়না।
    এক সাহসী সৈনিকের অন্তর্ছায়ার দেখা পেলাম কবিতায়।
    খুব সুন্দর লিখেছেন।
    ভালো থাকুন শুভকামনা রইল।

  4. মৃত্যুই চিরন্তন।
    তাই প্রকৃত মানুষ মৃত্যুকে ভয় পায়না।
    এক সাহসী সৈনিকের অন্তর্ছায়ার দেখা পেলাম কবিতায়।
    খুব সুন্দর লিখেছেন।
    ভালো থাকুন শুভকামনা রইল।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।