মূল লেখায় যান

কোন কালেই ঘর ছিলো না

দালান জাহানকবিতা১৫টি মন্তব্য

 

 

কোন কালেই ঘর ছিলো না

ঘর ছিলো না হৃদয় তলে

এ-ই দেখে যাও বুকে কেমন

আগুন ছাড়া আগুন জ্বলে। 

 

চাইছি যারে খুব করে খুব 

সেই ভেঙেছে স্বপ্ন চূড়া 

বন্য হয়ে হারিয়ে গেছে 

অন্ধকারে ফুলের তোড়া। 

 

আজও পাখি ডাক দিয়ে যায় 

দূরে কোথাও আকাশ-মলে 

পাহাড় ছোঁয়া দুঃখ বরফ

এক নিমিষেই যায় যে গলে। 

 

কিন্তু আজও মন পড়ে রয়

শুক্রবারে শুকনো জলে

এই দেখে যাও বুকে আমার 

আগুন ছাড়া আগুন জ্বলে।

 

দালান জাহান 

১৮.৬.২০

মোট পড়েছেনঃ ৯৫৬জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।