মূল লেখায় যান

কাশবনের ছোট্ট পাখি

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩৮টি মন্তব্য

কাশবনে লুকিয়ে থাকা ছোট্ট পাখির ডাক
শুধুই শুনে যাই, সকাতর সে ডাক,
ঠিক-ঠাক বুঝতে পারিনা/পারিনি;
ঘিরে থাকা চিহ্নবিহীন নৈঃশব্দের উসখুসকতায়
বন-গর্ভের স্তূপে, কখনও চড়া গলার সকাতর ডাক
নিস্তব্ধতা খান খান হয়;

এবারে কাশবন আমশি হয়ে হেলে আছে
এ ওর গায়ে, ন্যাতানো মরন্মুখের মত,
আজ ভিখিরি-বেশে অষ্টপ্রহর শুধুই ধুকছে,
দীর্ঘ-উপবাসের সিঁড়িতে বসে;

একটু জ্যোৎস্না গুনগুনানি হৃদকাঁপনে
সে এবার বর্তে যাবে,
ঝুঁকে ঝুঁকে হেঁটে চলা শরত-দুপুর।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১৪৮৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৮টি মন্তব্য

  1. পাখিরা ডাকবে। আপনি শুনতে না চাইলে কানে কিছু কাশফুল গুঁজে দিন।
    আর হ্যা, কাশবনে করোনা ছড়িয়ে দিয়ে এভাবে নেতিয়ে না দিলোও চলতো। বছরের কটা দিনই বা দেখি। একটু সতেজ ভাবেই দেখি না হয়।

  2. কাশবনে ছোট পাখিদের আনাগোনা শরতে বেশী বাড়ে। কেন বেড়ে যায় তার তথ্য এখনো পাইনি। তবে মনে হয় শরত থেকে শুরু হয় অধিকাংশ পাখির প্রজননকাল। ছেট পাখিরা ঘন কাঁশবনে বাসা বানানোটা নিরাপদ মনে করে বলে হয়তো ছোট পাখিদের বিচরন বেশী হয়। কবিতাটি ভাল লাগলো। শুভ কামনা রইলো ভাইজান।

  3. এভাবে কাশবনে ছোট পাখির ডাকাডাকি মানে নিঃসঙ্গতা বুঝায়। ছবিটি আজকের প্রাণচাঞ্চল্য এই শহরের মিয়িয়ে পরার দৃশ্যও। ছোটাছুটি নেই। শুধুই বিলাপ। হাহাকার।
    জাগুক প্রাণ প্রকৃতিতে, সাথে মানুষের মনেও।

  4. ঝিমিয়ে পড়া শহরে,নেই কোনো আগের সেই চাঞ্চল্যতার দৃশ্য।প্রকৃতির অপরুপের মাঝেও তার উপস্থিতি। কাশবন,ছোট পাখি,শরতের সাদা মেঘ এসব কিছুই উপভোগ করার মত। অনেক সুন্দর লেখা আপনার। আন্তরিক ধন্যবাদ।

  5. কাশবনে লুকিয়ে থাকা ছোট্ট পাখির ডাক
    শুধুই শুনে যাই, সকাতর সে ডাক,
    ঠিক-ঠাক বুঝতে পারিনা/পারিনি;
    ঘিরে থাকা চিহ্নবিহীন নৈঃশব্দের উসখুসকতায়
    বন-গর্ভের স্তূপে, কখনও চড়া গলার সকাতর ডাক
    নিস্তব্ধতা খান খান হয়;

    কাশবনে পাখির ডাক নিজেকে ক্ষণিক মোহিত করে।
    চমৎকার লিখেছেন ভাইজান।

  6. বুঝতে না পারার অযুহাতে
    ছোট্ট মিষ্টি পাখিটার সকাতর ডাকে
    সোড়া না দেবার দারুণ ফুন্দি

    করোনা কালের কাশফুল
    প্রেয়সীদের স্পর্শের অন্তরালে থাকলে
    নেতিয়ে থাকবে এটাই তো স্বাভাবিক

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?