মূল লেখায় যান

কামুক

আলমগীর সরকার লিটনকবিতা১৩টি মন্তব্য

কামুক ভাবনা না থাকলে,
কি আর সারা গাঁয়ে প্রেম হয়?
তাই তো কৃষ্ণচূড়ার প্রেম হয়নি!
রাঙিয়ে গেছে সমস্ত রাজপথ;
তবুও কামুক ভাবনা আসেনি
কত ভোর দিগন্তে ছুটে গেছে
সাদা মেঘে ঘুড়ি, শিউলি ঝরা গন্ধ
তারপরও ঘর মুখে প্রেম হয়নি;
রক্তাক্ত হয়েছে শিমুলের পাঁজর
ভারাক্রান্ত দুপুর কিংবা সুবহে সাদিক
আজও কামুক ভাব আসলো না-
দূর দুরন্ত দেশে হারিয়েছে কামুক।

২৯ আশ্বিন ১৪২৮, ১৪অক্টোবর ২১

মোট পড়েছেনঃ ১২১৬জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।