মূল লেখায় যান

কামনার নিবৃত্তি

রুদ্র আমিনকবিতা১৪টি মন্তব্য

পুরুষেরা কী করে বুঝবে
অতৃপ্ত তৃপ্ততায় কতোটুকু জলের প্রয়োজন,
কতটুকু পোঁড়লে সোনা খাঁটি হয়;
মরুর বুকে কতোটুকু জল ঢেলে দিলে
ক্ষুধার্ত বালু নিশ্চিন্তে প্রহর পাড়ি দিতে পারে..

পুরুষেরা শুধু বুঝে জলের বুদবুদ শব্দের বাহুল্যতা,
জলের সাথে পাহাড়ের বাক যুদ্ধ; কিন্তু
নিরবতাও যে সময়ে অসময়ে সুখের বার্তা বহন করে
সেটাই ভুলে যায় নোনাক্ত পেশীর জোরে।

পুরুষেরা কী করে বুঝবে
ধর্ষণেরও শৈল্পিকতা আছে, অযৌক্তিক যৌক্তিক হয়
যেমন নামপুরুষ, কামপুরুষ সব, সুপুরুষের কাছে নত।

অতঃপর,
দুঃখ অলীক বা কাল্পনিক নয়, কামনা বা তৃষ্ণাই দুঃখের কারণ
কামনার নিবৃত্তি হলেই সকল দুঃখের অবসান ঘটে।

মোট পড়েছেনঃ ১০২৭জনআজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. কামনার নিবৃত্তি করতে পারে কজন? যে পারে সে হয় মহামানব। মহামানব হতে সবাই পারেনা বিধায় এত কান্না-হাহাকার।

    ভালো লাগলো পড়ে।
    শুভ কামনা 🌹🌹

  2. জানোয়ার পুরুস খুসির বা সুখের জন্যই করেনা। তারা তার চরিত্রএর বহিপ্রকাশ ঘটায়। এমন জাবির মানিক ১০০ করল। আর পি এম আর মামা ভিসির আনন্দ বাড়ল। কারন শাস্তি না দিয়ে প্রমশন হল।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।