মূল লেখায় যান

কষ্টের বার্তা

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৬টি মন্তব্য

সাঁঝের ছায়া নেমে আসে ধরণীর বুকে,
কোলাহল মুখর এ ধরাকে ভরিয়ে দেয়-
নিস্তব্দতার আঁধারে।
আষাঢ়ের ঘনঘটা কালো মেঘ আসে-
চঞ্চল, অশান্ত মনটাকে নিশ্চল করতে,
আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখতে।
আনন্দধারাকে অমানিশার কালোতে ভরিয়ে দেয়-
কষ্টের আর্তনাদ।
পাওয়ার আনন্দকে নিমেষেই ধূলিসাৎ,ছারখার করে-
হারাবার শঙ্কিত ছায়া।
এভাবেই দুঃখরূপী রাতের আঁধার সবার মাঝে দেয় ধরা।

মোট পড়েছেনঃ ৯৬১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৬টি মন্তব্য

  1. আনন্দধারাকে অমানিশার কালোতে ভরিয়ে দেয়-
    কষ্টের আর্তনাদ।

    ক’দিন আগে আপনার কবিতার মতো অমানিশার অন্ধকার আমার জীবনেও নামতে শুরু করেছিল। কিন্তু মহান সৃষ্টিকর্তা অশেষ কৃপায় পূর্নিমার আলো জীবনে এসে ভর করেছে বোধহয়!
    আপনার জন্য শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

    1. ধন্যবাদ দাদা। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন। খুব ভালো লাগলো পূর্ণিমার আলো আপনার জীবনে আসলো বলে। আপনার জন্য ও শুভকামনা ও শুভেচ্ছা রইলো ‌। ভালো থাকবেন সবসময়

  2. আনন্দধারাকে অমানিশার কালোতে ভরিয়ে দেয়-
    কষ্টের আর্তনাদ।

    দিদি আপনার কবিতার মতো অমানিশার অন্ধকার আমার জীবনেও অন্ধকার নামতে শুরু করেছে।

    চমৎকার লিখেছেন দিদি, কবিতায় মুগ্ধতা রেখে গেলাম,
    আপনারজ ন্য অনেক অনেক শুভ কামনা 🌹🌹

      1. ধন্যবাদ শ্রদ্ধে দিদি,
        আপনাকে সকাল বেলার শুভেচ্ছা ও শুভ কামনা।
        দিদি ঈশ্বর মুখি আনন্দ ধরে আঁধার দিচ্ছি ফাঁড়ি
        দিদি জীবন সংসারে আমি যে এক অসহায় প্রহরী।।
        ধন্যবাদ দিদি ভালো থাকুন সবসময়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?