মূল লেখায় যান

করোনালাপ……(৩)

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩৬টি মন্তব্য

 

ন্যায্যতার কথা ভাবতে ভাবতে ঘুমুতে ইচ্ছে করছে না, আজ আর,
সুখ-মৌমাছি, স্বপ্নের মৌ-মৌ মৌচাক! নাহ্‌, সব পানসে,
বীর-দর্পে খেলে যাচ্ছে/খেলে দিচ্ছে করোনা!
যতই ভাবি/বলি করোনা তোমার খাওয়া নেই,
কে শোনে কার কথা, পৃথিবীর এ প্রান্ত থেকে ঐ প্রান্ত
শুধুই আর্তের মরণ চিৎকার, রুদ্ধশ্বাসে।
(তাচ্ছিল্যের ক্রুর হাসি, করোনা-মুখে)

দাম্ভিক/দর্পি রুজভেল্ট থেকেও আজ কান্না ভেসে আসছে
রাজাধিরাজ এক লক্ষ/দু’লক্ষ প্রাণ করোনা -মুখে ছুঁড়ে দিয়ে
আপোষের অসহায়-প্রস্তাবে জানাচ্ছে বাঁচার আকুতি;

সুদূরের দিগন্তে পরিপূর্ণ নৈঃশব্দের গান ভেসে বেড়াচ্ছে
পৃথিবীর তাবৎ মহা মহা বিজ্ঞানীরা আজ দিশেহারা,
লাগাম পড়ানো যাচ্ছে-না, তুমুল অশ্বারোহী এক দৈত্যকে;
বেঁচে থাকার বীজ-গান আর কত দূরে কেউ জানে-না,
জেনে যাব হয়ত কোন একদিন
কাতার কাতার সারিবদ্ধ লাশের মর্মস্পর্শী চিত্র ছুঁয়ে;

ঝর্ণা-জলের মৃত্যুর হিম স্রোতে দারুণ অমিশ্রিত ভাবে
ভেসে যাচ্ছে শুকনো পাপড়ি আর হলদে পাতার মিছিলে।

(অসভ্য)করোনা তুমি কি ক্যাসানোভার পরমাত্মীয়?

ছবি……..নেট থেকে।

মোট পড়েছেনঃ ৯৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৬টি মন্তব্য

  1. হিন্দু মুসলিম গরীব বড়োলোক কাউকেই ছাড় দিচ্ছেনা করোনা। প্রিন্স প্রিন্সের ঘরে ঢুকে হানা দিচ্ছে মরণঘাতি এই ভাইরাস।

    বিজ্ঞানীরা দিশেহারা। এর চেয়ে হেমলক পানেও বুঝি মানুষ ফিরে পেত প্রাণ।

    1. বিজ্ঞানী/গবেষকেরা আজ পাগল, সাথে বিখ্যাত গাড়ী কোম্পানী থেকে বিমান ব্যবসায়ীরা নেমে গেছে
      এই অসম যুদ্ধে, যার যা আছে, কিন্তু মৃত্যুর মিছিল এগিয়ে যাচ্ছে।
      আল্লাহ আমাদের সহায় হবেন।
      ৪৮, ৫৮৩ টি লাশ সাথে নিয়ে সভ্যতা আজ অসহায়।

  2. “কে শোনে কার কথা, পৃথিবীর এ প্রান্ত থেকে ঐ প্রান্ত
    শুধুই আর্তের মরণ চিৎকার, রুদ্ধশ্বাসে। “
    করোনা তুমি আর এসো না
    এই মরু প্রান্তে।
    শুভ কামনা।

  3. পৃথিবীর তাবৎ মহা মহা বিজ্ঞানীরা আজ দিশেহারা,
    লাগাম পড়ানো যাচ্ছে-না, তুমুল অশ্বারোহী এক দৈত্যকে;

    আল্লাহ একমাত্র ভরসা_
    তিনি কোন না কোনও / কারো না কারও উসিলায় / মাধ্যমে অবশ্যই দৈত্যের মুখে লাগাম লাগিয়ে দেবেন।

    শুভ প্রত্যাশা

  4. দাম্ভিক/দর্পি রুজভেল্ট থেকেও আজ কান্না ভেসে আসছে
    রাজাধিরাজ এক লক্ষ/দু’লক্ষ প্রাণ করোনা -মুখে ছুঁড়ে দিয়ে
    আপোষের অসহায়-প্রস্তাবে জানাচ্ছে বাঁচার আকুতি;

    রাতেভঘুম হয়না ভাইজান, জীবনে এমন পরিস্থিতিতে পড়বো ভাবিনি কখনো, মৃত্যু যেন চারপাশে ঘুরে ফিরছে, আহ করোনা তুই কবে বিদায় হবি, হবে কি?

  5. সুদূরের দিগন্তে পরিপূর্ণ নৈঃশব্দের গান ভেসে বেড়াচ্ছে
    পৃথিবীর তাবৎ মহা মহা বিজ্ঞানীরা আজ দিশেহারা,
    লাগাম পড়ানো যাচ্ছে-না, তুমুল অশ্বারোহী এক দৈত্যকে
    ———–অসাধারণ

  6. পৃথিবীর সভ্য মানুষগুলো এখন অসহায় হয়ে পড়েছে। বাধা দেয়ার কেউ নেই জেনেই হয়তো অদৃশ্য ভাইরাসের এত শক্তি। তাবৎ প্রানীকূলের সেরা মনুষ্য প্রজাতি এর বিরুদ্ধে লড়াই করার উপাদান কবে আবিস্কার করবে তা শুধু প্রানীজগতের স্রষ্টাই ভালো জানেন, যদিও করোনা তারই সৃষ্টি।

    আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন,
    শুভ কামনা 🌹🌹

    1. অতীতের মত ঠিক-ই একদিন ভ্যাকসিন আবিস্কার হবে,
      ততদিনে করোনা তার নির্ধারিত মিশন শেষ করে ফিরে গিয়ে আনন্দে থাকবে।
      আবার আসবে ফিরে নব নব রূপে নূতন মৃত্যুদূত হিসাবে।
      নিরাপদে থাকবেন, দোয়ায় রাখবেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?