মূল লেখায় যান

কবিতা তোমায় দিলাম ছুটি

নীলকন্ঠ জয়কবিতা২৪টি মন্তব্য

কবিতার খেরো খাতা আজ রেখেছি তুলে
মোটা লাল কাপড়ে বাঁধাই করা,
যেখানে লেখা আছে ছন্দপতনের গল্পগাঁথা
কাব্যে এবং ছন্দে, দ্বগ্ধ হৃদয়ের কথা
বিশুদ্ধ কিন্তু গোপন রহস্যে,
অপ্রকাশিত সত্যের সূক্ষ বুনন।।

কবিতাকে দিয়েছি আজ দীর্ঘ ছুটি
কালি আর কলমে আজ হবে না দেখা,
প্রজাপতির পাখায় বিলাবোনা আজ
ফুলের সুবাস, নদীতীরে আজ হবেনা যাওয়া
বইবে না আজ দখিনা বাতাস,
কবি আর কবিতার আজ হবেনা মিলন।।

আজকে আমার বদলে যাওয়ার দিন
বদলে যাবে অবুঝ মনের সবুজ কাব্য,
আজ হবেনা সত্যপ্রকাশ,আজকে শুধু
হিসাব নিকাশ, খেরো খাতার শুভ্র পাতায়
লিখবো না কিছুই আজ,
সত্যগ্রহে আসছে দিনে কাব্য হবে খনন।।

ছবিঃ অন্তর্জাল
মোট পড়েছেনঃ ১৩৪৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৪টি মন্তব্য

  1. কবিতাকে দিয়েছি আজ দীর্ঘ ছুটি
    কালি আর কলমে আজ হবে না দেখা,
    প্রজাপতির পাখায় বিলাবোনা আজ
    ফুলের সুবাস, নদীতীরে আজ হবেনা যাওয়া
    বইবে না আজ দখিনা বাতাস,
    কবি আর কবিতার আজ হবেনা মিলন।।

    দারূণ হয়েছে

    +++++++++++++

  2. ছবি টা আমার খুবী পছন্দ হয়েছে ………… আমি ও একদিন চোলে যাবো এই ছবিটার মতন করে …………।

    কবিতা তো তুমি ভালোই লেখো …………।।

    কিন্তু আমারা চাইনা তুমি বদলে জাউ

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?