মূল লেখায় যান

কবিতার অঙ্কুরোদ্গম

হালিম নজরুলকবিতা১৭টি মন্তব্য

 

চৈতন্যের দরজায় এখন কবিতার ঈশ্বর,
বর্ষনে উদ্যত ফণিল সৌরভ।

কবিতার প্রসবে দিও একটি উৎকৃষ্ট উতপ্রেক্ষা।
না হয় দিও তুমি উপমার ভান্ডার;
অনুপ্রাসে কিছুটা ভুল হয় হোক।
অন্যের কাছে যতটা দুর্বোধ্যই হোক,
রহস্যময় বিমূর্ততাও জ্যোতির্ময় সূর্য,
বহুরৈখিকতা সহজবোধ্য আমাদের কাছে।
অলংকার বা শব্দশৈলীর কথা ভেবোনা এখন,
তোমার বৈভবী অনুচর এই অনুপম প্রকৃতি;
ওরাই এঁকে  দেবে সুনিপুণ চিত্রকল্প।

চলো প্রিয়তমা,এই পোয়াতি সন্ধ্যায়
কবিতার সঙ্গমে যায়,
এই বিদগ্ধ রাতে বাড়াই কবিতার উর্বরতা।

****

মোট পড়েছেনঃ ৭২১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৭টি মন্তব্য

  1. চলো প্রিয়তমা,এই পোয়াতি সন্ধ্যায়
    কবিতার সঙ্গমে যায়,
    এই বিদগ্ধ রাতে বাড়াই কবিতার উর্বরতা।- সোনেলা কৃতজ্ঞ থাকবে আপনার কাছে। এমন প্রেমিক যে পায় সেতো সত্যিই সৌভাগ্যবতী। আপনার কবিতার আরো উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।

  2. “চলো প্রিয়তমা,এই পোয়াতি সন্ধ্যায়
    কবিতার সঙ্গমে যায়,
    এই বিদগ্ধ রাতে বাড়াই কবিতার উর্বরতা।”
    পোয়াতি সন্ধ্যায় কবিতার সঙ্গমে
    বাড়ুক উর্বরতা কবির প্রাঙ্গনে।
    ভাল লাগলো। শুভ কামনা।

  3. চলো প্রিয়তমা,এই পোয়াতি সন্ধ্যায়
    কবিতার সঙ্গমে যায়,
    এই বিদগ্ধ রাতে বাড়াই কবিতার উর্বরতা।
    বাহ্!
    বিদগ্ধ রাতে কবিতার উর্বরতা বাড়াতে কবি ও প্রিয়তমার তাল,লয়,সুর ও ছন্দের প্রয়য়োজন

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?