মূল লেখায় যান

কবিতাগুচ্ছ

আরজু মুক্তাকবিতা৩১টি মন্তব্য

(১)
স্মৃতি মুছে যায়,
কে বলে?
পিছন ফিরে ডেকে ডেকে
তবু ব্যথা দেয়।

(২)
হারিয়ে যেতে দাও বলে
হারাই নিমিষে!
হৃদয় দিয়ে আগলালে
ছেড়ে যাওয়ার সাধ্য কি আছে?

(৩)
মাঝে মাঝে ওর জন্য
বিধি নিষেধ ভুলে
দূরে যেতে মন চায়।
লুকোচুরির ফাঁকে
নীরব থেকে,
দেখি, তুমি কতোটা খোঁজ আমায়?

(৪)
কি ভুলে এলে জীবনে?
শান্ত নদীর ধারে
নীল পদ্ম হাতে
বৃষ্টির তালে তালে
কবিতার ছন্দে।
চলেই যদি যাবে?
কেনো কর্ণফুলি নদীর মতো
খরস্রোতা বানালে ?

(৫)

দিন, রাত, ক্ষণ
এতো পাওয়া
এতো ছুঁয়ে থাকা।
দূরেই থাকো তবে,
বাড়ুক ভালোবাসা।

*****************
এটি একটি নিরীক্ষা ধর্মী ছবি পোষ্ট। এমন পোষ্ট আমি আর দেইনি কখনো। হঠাৎ খেয়ালের বসে দিলাম। “পৃথিবী” নামে এই কবিতাগুচ্ছ আমি একটি সাইটে এভাবে লিখি। সবার সাথে তা শেয়ার করলাম। ভালো লাগলে লেখার আগ্রহ বাড়বে। শুভকামনা।

মোট পড়েছেনঃ ২১২৪জনআজ পড়েছেনঃ ০জন

৩১টি মন্তব্য

  1. পোস্ট দেখে মনে হচ্ছে লেখাগুলো আপনার নয়। ডাউনলোড করে পোস্ট দিয়েছেন। your quote in এটির লোগো সহ একজন ব্লগারের পোস্ট বেমানান লাগছে কিন্তু।

    ক্রমান্বয়ে লিখে পোস্ট দিন সেটাই ভালো লাগবে মনে হচ্ছে। এটি আমার মতামত।

  2. কবিতাগুচ্ছ ভালো হয়েছে।
    নাম্বার গুলোর সামনে ছবিতে দেয়া কবিতাটি লিখে দিলে সুন্দর দেখাতো। এখন প্রথম পাতায় কেবল ১) (২) (৩) (৪) (৫) এমন দেখায়।
    শুভ কামনা।

    1. আপনার সহযোগিতা ছাড়া অনেক কিছুতেই এগুতে পারতাম না। আমি সবসময় কৃতজ্ঞ। আর সোনলার ছাত্রী হিসেবে আমি পথচলাটা দীর্ঘতর করতে চাই।
      আপনার সুস্থতা আর শুভকামনা বরাবরি কামনা করি।
      ভালো থাকবেন সবসময়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।