মূল লেখায় যান

কথোপকথন (ইথারে …… নিটোল আঁধারে)

আগুন রঙের শিমুলএকান্ত অনুভূতি২৭টি মন্তব্য

– কবি, ঘুমুলে?
– উহুঁ,ঘুমেরা আমার চোখের তলায় হাঁসের পায়ের ছাপ রেখে গিয়েছে উধাও, নিরুদ্দেশে।

– তবে একটা গল্প বলো, যেকোন একটা
– আমার কোন গল্প নেই।

– তবে ভালোবাসার গল্পই বলো না হয়
– ভালোবাসার গল্প হয়নাতো, ভালোবাসা নিজেই গল্প।

– তাই? তবে সেটাই বলো। এই অর্ধেক রাত্তিরে
ভালোবাসা ছুঁয়ে যাক ভিতরে বাহিরে।

– ভালোবাসলে বুকের ভেতর মেঘ জমা হয়, মেঘ।
ভালোবাসলে নেউলধূসর প্রান্তরের পথে জমে থাকে নিশিবাস, মিহিন আবেগ।
ভালোবাসলে খনন চলে অবিরত
ভালোবাসলে ময়ুরকন্ঠী শাড়িতে সাজাতে হয়, বুকের অন্ধকার ক্ষত।
ভালোবাসলে দিন দুপুরে, আলোর ভেতরে
দুঃখ রঙের মেঘ, অকারণে গর্জায় দুন্দুভিনিনাদে।
ভালোবাসলে ডুব দিতে হয়, ডুব
নিজের গভীরে, গভীরে, গভীরতর অন্ধকারে।

-কবি, থামো!
অন্য গল্প বলো, ভয় লাগছে।

মোট পড়েছেনঃ ৬৮৭জনআজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

  1. এমন লেখায় কোট না করে মন্তব্য করার সাধ্য আমার নেই।
    ‘ – ভালোবাসলে বুকের ভেতর মেঘ জমা হয়, মেঘ।
    ভালোবাসলে নেউলধূসর প্রান্তরের পথে জমে থাকে নিশিবাস, মিহিন আবেগ।
    ভালোবাসলে খনন চলে অবিরত
    ভালোবাসলে ময়ুরকন্ঠী শাড়িতে সাজাতে হয়, বুকের অন্ধকার ক্ষত।
    ভালোবাসলে দিন দুপুরে, আলোর ভেতরে
    দুঃখ রঙের মেঘ, অকারণে গর্জায় দুন্দুভিনিনাদে।
    ভালোবাসলে ডুব দিতে হয়, ডুব
    নিজের গভীরে, গভীরে, গভীরতর অন্ধকারে। ‘
    ভালোবাসাটা ভালোই বুঝেন দেখছি। এরপরেও তো আমরা ভালোবাসায় ডুবে যাই। আসলেই ভয় লাগছে ভাইয়া।

  2. আপনি ভালো লেখেন , ভালো কথা , পড়িও সব সময় মনের আনন্দে।
    তাই বলে এতটা ভাল ! ভাল না কিন্তু। এখানে অনেকদিন পর আপনার এমন লেখা পড়ে সত্যি আনন্দিত।

    ভালুবাসার উপ্রে থিসিস লেইক্কা ফ্যালেন। বড় বা ছোটরাও উফকার পাইলেও পাইতে পারে।
    (জাষ্ট কিডিং ম্যান)
    এদিকে ও একটু চালু রাখলে ভালই হয়।

  3. ভালোবাসলে বুকের ভেতর মেঘ জমা হয়, মেঘ।- অসাধারণ অনুভূতিতে বিমুগ্ধ হলাম!
    প্রতিটি লাইনেই ভালোলাগার গোপন ঝংকার এ হৃদয়ে বেজে চলেছিল।
    ভালো লাগা রেখে সাথেই রইলাম প্রিয় কবি!
    শুভসকাল। -{@

  4. খুব ভালো লাগলো আপনার কথপোকথন। ভালোবাসাকে এভাবে চিরে-ফেঁড়ে সবাই দেখতে পায়না। আবার কেউ কেউ না চাইলেও ঠিক দেখতে পায়। আপনার একটা লাইনেই যেন অনেক কিছু – “ভালোবাসলে বুকের ভেতর মেঘ জমা হয়, মেঘ”।

  5. পড়লাম। কয়বার জানি পড়লাম। এতদিন ধরে কি লিখছিলেন সবই তো ভুলে গেলাম। এতো ভালো ভালো না।
    আকাশ নির্বিকার হলেও তাকে চাওয়ার মানুষ বিস্তর, তাকে ভাবার মানুষও বিস্তর।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।