মূল লেখায় যান

একান্ত ভালোবাসা।

উর্বশীকবিতা৪০টি মন্তব্য

“অপেক্ষায় ”

বিনিদ্র রাতের নির্জনতায়,

দূর আকাশের তারায়,

খুঁজে  বেড়াই তোমার শূন্যতা।

গোলাপের কান্না দেখেছো ?

নাকি পাথরের কান্না শুনেছো?

ভালোবাসার রেনু অনুভূতিতে হয়ে উঠবে ঝংকার।

এখনো আমি অধীর অপেক্ষায় থাকি।

তোমায় ভেবে আমি রাতকে করি ভোর,

অভিমানে চলেই গেলে কোন সে অচিনপুর।

ফিরে  এসো তুমি,

সুখ সাগরে ভাসবো আমি।

মেঘ হয়ে  দূর আকাশে ভাসবো,

রোদ হয়ে মিষ্টি করে  হাসবো।

সুখ সাগরে  যাবো মিশে,

ঢেউয়ের তালে তালে  দিবানিশি।

বিবর্ণ  এই মনটা আমার,

রং্ধনুর ঐ সাতটি রং ঙে  আঁকি।

ইচ্ছে ডানার উষ্ণতায়,

শুধুই  নিরবতায়  শূন্যতায়।।

 

আমার ডাক্তার সাহেব এর  জন্মদিনের উপহার।।

মোট পড়েছেনঃ ১৩৮৩জনআজ পড়েছেনঃ ০জন

৪০টি মন্তব্য

    1. সুরাইয়া পারভীন আপু,
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কিছু অপেক্ষার পালা শেষ হতে চায়না কখনোই।তবুও আমরা অপেক্ষায় থাকি। হয়তো এটাও প্রকৃতির লীলাখেলার একটি অংশ। খুব ভাল থাকুন,শুভ কামনা সব সময়।

    1. নাসির সারওয়ার ভাইয়া,
      কিছু অপেক্ষায় থাকা অনন্তকাল ধরে,যার জন্য শুভেচ্ছা, ভালোবাসা সবকিছুই বরাদ্দকৃত। আপনার সাথে একমত পোষণ করছ। যে যাবার তাকে যেতে দেয়াই উচিৎ। তারপরেও অদৃশ্যের মাঝে দৃশ্যমান অটুট থাকে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। শুভ কামনা সব সময়।

  1. “তোমায় ভেবে আমি রাতকে করি ভোর,
    অভিমানে চলেই গেলে কোন সে অচিনপুর।”
    যেমনি ভাবতাম প্রথম প্রেমে সকাল বিকাল দুপুর।
    ডাক্তার ভাইয়ের শুভ জন্মদিনে রাখুন নিশ্চিন্তপুর।
    ভাল লাগলো। শুভ কামনা।

  2. সুপায়ন বড়ুয়া দাদা,
    বাহ! দারুন মন্তব্যে আমি আপ্লুত। সুন্দর সাবলীলপ্রকাশ করেছেন। খুব ভাল লেগেছে দাদা। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। খুব ভাল থাকুন, শুভ কামনা সব সময়।

    1. রোকসানা খন্দকার রুকু আপু,
      কিছু অপেক্ষা অনন্তকাল ধরে হয়ে থাকে। যা কখনও দৃশ্যমান নাও হতে পারে।তবু অপেক্ষার প্রহরে থেকে যেতে হয়। তাতে করে পথ চলতে সুবিধা হয়। অদৃশ্য জানা সত্ত্বেও দৃশ্যমান মনে করা। অনেক ভাল থাকুন, অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

  3. অপেক্ষা নিদারুন কষ্টের, তবুও ওতেও ভালবাসা বিরাজমান।
    অপেক্ষারা খুঁজে পাক চন্দ্র সুর্যের আলো।প্রেয়সী হেসে উঠুক চাঁদের জোঁছনার মতো।
    শুভ কামনা নিরন্তর।

    1. ইঞ্জা ভাইয়া,
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অসুস্থতা নিয়ে কোনো রকম লেখাটি দিয়েছি ভাইয়া। নতুন বিষয় নিয়ে লিখবো ইন শা আল্লাহ। ভাল থাকুন,অফুরান শুভ কামনা।

  4. খুব সুন্দর প্রেম, বিরহ কাতর অপেক্ষা ফুটিয়ে তুলেছেন।
    আমার খুব ভালো লেগেছে।
    সব ফেরা ফেরা নয়, সব যাওয়া যাওয়া নয়।
    কিছু অনুভব হৃদয় অলিন্দে অগোচরে ঢাকা পড়ে রয়।

    1. খাদিজাতুল কুবরা আপু,
      আপনার সাথে সহমত পোষণ করছি। আপনার ভাল লাগা আমার লেখার প্রেরণা হিসাবে কাজ করবে। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। খুব ভাল থাকুন, অফুরান শুভ কামনা

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।