মূল লেখায় যান

সোনেলার জন্মদিন — নবম পেরিয়ে দশমে পা ।

উর্বশীএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

শুভ জন্মদিন  সোনেলা।
দীর্ঘ নয়টি বসন্ত পেরিয়ে দশমে পা রেখেছে এই ভালোবাসার  উঠোন। সে উপলক্ষে  সোনেলার কর্তৃপক্ষ সহ লেখক,পাঠক ও  শুভাকাঙ্ক্ষীদের জানাই শুভেচ্ছা সহ ভালোবাসা ও  অভিনন্দন।
    সো —-স—++সৎ , সাহসী, –ভালোবাসার এই উঠোনে সবাই সৎ ও সাহসী।
    নে — ন –++ নতুন,ন্যায়— এই উঠোনে ভালোবাসায় ও ন্যায়ের পথে  নতুনদের আহবান জানায়।
     লা — —ল—-++লেখক/ লেখিকা,লাভবান —- ভালোবাসার এই উঠোনে  সবাই লাভবান।
শুভ জন্মদিন সোনেলা।

S—-Sacrifice ——-++ ত্যাগ
O— Obedient ——-++ অনুগত
N—-  Nice  ——–++–সুন্দর
E—– Efficient ——++   দক্ষ
L—– Longtime —–++  দীর্ঘ সময়
A– Achievement -+++++৷  অর্জন।

(,অনুগত থেকে, সুন্দর ও দক্ষতার সাথে,দীর্ঘ সময় ত্যাগ করে, যে  অর্জন,    তার নাম ” সোনেলা ” )
সোনেলা  দীর্ঘ জীবি হোক, সফলতার চূড়ায় পৌঁছে যাক, শুভকামনা অবিরাম।
         ”  সোনেলা কাব্য—-(২)  – নবম পেরিয়ে দশম ” 
 
দিনের পর দিন হেঁটে হেঁটে পৌঁছে  গেলাম সোনেলার জলসিড়ি প্রান্তে।
হৃদয়ের মন্দিরে বেঁচে থাকার সঞ্জিবনী সুধা আছে এই সীমান্তে।
সবুজ বনের শোভন বাতাস,উড়াল পাখির নিজস্ব গান মেতে রয় সারাক্ষণ,
নিত্যদিনের চলার পথে নেই কোনো  প্রতিবন্ধকতার গুঞ্জন ।
আমার অন্য মন অন্য চেতনা সোনেলার সাথে একাত্ম হয়ে মিশে রয়,
একাকার হতে পারিনা পরিশ্রমের  দীনতা গায়ে জড়িয়ে অপারগতার  সৃষ্টি  হয়।
যেতে যেতে পথ যখন পথের বাঁকে মেশে নতুনকোনো  পথ খুঁজে পায়।
সোনেলা রোদ্দুরে জলসিড়ি মেশে নতুন কারো সন্ধানে,
সোনেলা পিদিমের আলোর কাছে,ভালোবাসা আছে যেখানে,
ইদানিং বিরহের কিছু বাতি জ্বালিয়েছে  বটে এই উঠোনে,
বাতাসের বৈঠা ধরে চলে এসেছি সোনেলার ঘরানা  সেখানে।
সোনেলা কাব্য পাখিদের ঠোঁটের শিষে আকাশের সীমানায়,
সোনেলার পথের গল্প, নদীর গল্প,  মানুষের গল্প,প্রকৃতির  গল্পের নাম ছুঁয়ে ছুঁয়ে যায়,
রিমঝিম ঝরাপাতায় বেদনার গান সোনেলা সবুজের বুকে আশ্রয় নেয়,
বাতাসে শিহরণ আছে,ঘাসে সবুজ আছে,ফুলের সৌরভ আছে,প্রস্ফুটিত হৃদয় আছে,— বিরহের দগ্ধতা  আছে এই ঘরানায়।
যে যেখানেই থাকিনা কেন সোনেলার জলসিড়ির খোঁজ নেই,
জীবন তটের বৈঠা ধরে সোনেলা রোদ্দুরে জলসিড়িতে সামিল হই।
সোনেলা ক্রিয়াকর্মের নান্দনিক বসতির সাথে সুদৃঢ়  বন্ধন করে রচনায়,
সোনেলার প্রতি বিশ্বাস আমাদের সাথে স্নেহ বন্ধনের  আপ্লুত আবিলতায়।
আমার ইচ্ছেগুলো আকাশ ছোঁয়া, ইচ্ছের কোনো রঙ ও পরিমাপ নেই,
সোনেলার  পথ চলার বিস্তৃতি সীমিত নয়,
ভালোবাসাকে বিশাল  মশাল বানাতে হয়,
দ্বিধাম্বিত  নয়, বন্ধু– স্বজন,আগামীর ভবিষ্যৎ কে শৈল্পিক দৃষ্টিভংগির মাঝে করতে হবে জয়।
দুঃসহ প্রতিকুলতাকে গভীর চেতনার সমন্বয়ে দূরীভূত করে সুষ্ঠু জীবন সোনেলার ধারাপাতে রচনা করবেই।
শত শত শতায়ুর পথে সোনেলা  হাঁটবেই।
বিশ্বের দরবার অবাক বিস্ময়ে দেখবেই, 
জয় হোক সোনেলার ও তার ফেলে রাখা ঘরানার।
অজানা,- অচেনা পথের  সবকিছু জানার,
অনন্ত আগামীর পথে সাহসী মশাল  পাওয়া
শুদ্ধ উচ্চারণে  সোনেলার  পথ  এগিয়ে যাওয়া।।

বিঃ দ্রঃ– শ্রদ্ধেয় ও প্রিয়জন সবাই,দোয়া চাই,সোনেলা র এই চলার পথে কোনো  ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ডাক্তার,মেডিসিন এর মাঝেই বেশী সময় কাটাতে হয়। এর মাঝে আমার অর্জন ” না ” এটা করা,যাবেনা, সেটা করা যাবেনা,বিশাল বিধিনিষেধের মাঝে আছি।সোনেলায় অনিয়মিত  হওয়ার এটাই প্রধান কারণ। ধন্যবাদ।

 

এক

মোট পড়েছেনঃ ৯৮৬জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. সুন্দর ’সোনেলা’র বিশ্লষণ।
    সুন্দর হোক সোনেলা সামনের প্রতিটি দিন।
    ভালো থাকুন আপনি, সুন্দর প্রয়াসের সফল ভাণ্ডারে।
    আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।

    1. বোরহানুল ইসলাম লিটন ভাই,
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
      বিশ্লেষণ করা সাময়িক চেষ্টা মাত্র। সোনেলার আগামী পথ চলায় দ্যূতি ছড়াক।ভাল ও সুস্থ থাকুন শুভ কামনা সব সময় ।

  2. সোনেলাকে নিয়ে এতো সুন্দর বিশ্লেষণধর্মী পোস্ট এই প্রথম।সত্যিই সোনেলাকে আপনি যে ভাবে ভাবলেন তা অবশ্যই প্রশংনীয়।আপনারা আছেন বলেই সোনেলার এ দীর্ঘপথ পাড়ি দেয়া।
    মানুষ মরণশীল তাই এ নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই আমার।আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এটাই কাম্য।
    যখন সময় পাবো তখনি সোনেলায় আসবো তাতেও কারো কোন বাধা নেই।সোনেলা ভালবাসায় বিশ্বাসী।সোনেলার নিয়মিত অনিয়মিত সবাইকে সোনেলা আপন ভাবে তাইতো প্রথম দিকের ব্লগাররাও সোনেলায় ফিরে ফিরে আসে।
    চমৎকার একটি লেখা বিশেষ করে সোনেলা নামটির মিনিং বিশ্লেষণটা দারুণ হয়েছে তাতে বুঝা যায় আপনি সোনেলাকে অনেক ভালবাসেন।
    জয়তু সোনেলা।

  3. মনির হোসেন মমি ভাই,
    আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সময় করে পড়ার জন্য।
    বিশাল মন্তব্যে প্রকাশ পেয়েছে সোনেলাকে মন প্রান দিয়ে সবাই ভালোবাসে।হ্যা,সোনেলার এই বিশ্বাস টিকে ধরে রাখতে চাই তাকে ভালোবেসে।জ্বি ভাইয়া,সোনেলা কাব্য সেটাও আমি প্রথম লিখি। পরে সবাই লিখেছেন।নতুন পথের শুরুটা করলেই তার বিস্তৃতি বেড়ে যাবে,এটাই তো নিয়ম।ভালোবাসার এই উঠোনে সবাই ভাল থাকুক,সুন্দরভাবে বিচরণ করুক এটাই মুখ্য কাম্য।

    1. হালিমা আক্তার আপা,
      আন্তরিক ধন্যবাদ সহ ভালোবাসা জানবেন।।
      নতুন কিছু উপহার দিতে পারলে ভালই লাগে তাইনা আপা?
      সুন্দর মন্তব্যের জন্য অফুরান শুভ কামনা। ভালো ও সুস্থ থাকুন।

  4. চমৎকার , অসাধারণ , অনবদ্য উপস্থাপন সোনেলাকে নিয়ে। এমন বিশ্লেষণ করে সোনেলার নামের অর্থ প্রকাশ করার জন্য কৃতজ্ঞ ও ধন্যবাদ আপু 💓💓💓💓। সত্যিই সোনেলা অনবদ্য, অসাধারণ। আর আপনাদের মতো ব্লগার আছে বলেই সোনেলা সোনা ছড়ায় , ভালোবাসা ছড়ায় প্রতিমুহূর্ত। আপনার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি। ঈশ্বর সহায় হোন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

    1. সুপর্না ফাল্গুনী আপু,
      আন্তরিক ধন্যবাদ সহ ভালোবাসা রইলো। চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালোবাসার এই উঠোনে আছি বলেই তো সব গুনীজনের বর্ন ও শব্দমালায় প্রস্ফুটিত হয়ে সংস্পর্শে যাওয়ার দারুন সুযোগ পাওয়া যায়। কথামালায় ই কথা হয়,এটা তো পরম পাওয়া আপু।আজকাল তো প্রয়োজন ছাড়া প্রিয়জন হয়না।সোনেলায় প্রিয়জন হওয়া যায় নিজের ইচ্ছেডানায় ভর করে।সোনেলাকে অবিরাম ভালোবাসা। আপনি ও ভাল থাকুন। শুভ কামনা সব সময়।

  5. সোনেলাকে অত্যন্ত চমৎকার বিশ্লেষণে ব্যাখ্যা করলেন! যা ইতিপূর্বে কেউ কখনো করেনি! অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সোনেলার দশ বছর পদার্পণ ইতিহাসে এই লেখাটি এক অনন্য উপহার হয়ে থাকবে।
    সোনেলার জন্মদিনের অবিরাম শুভেচ্ছা আপনাকেও।
    ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

  6. সাবিনা ইয়াসমিন আপু,
    আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সময় করে পড়ার জন্য।
    সোনেলার এই ভালোবাসার উঠোন সফলতার চূড়ায় পৌঁছে যাক। অফুরান শুভ কামনা সব সময়।
    সুস্থ ও ভাল থাকুন।

    1. ছাইরাছ হেলাল ভাইয়া,
      আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।
      সময় করে পড়েছেন সেজন্য আবারও ধন্যবাদ। সকলের ভালো লাগা ও ভালোবাসার পরিমান বেড়ে উঠুক এই উঠোনে। সোনেলা এগিয়ে চলুক তার নিজস্বতায়।
      ভাল ও সুস্থ থাকুন শুভ কামনা সব সময়।

  7. দশ বছরের জন্মদিনে বিলম্বিত শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । অনলাইনে দশ বছর ধরে নিয়মিতভাবে প্রকাশিত হওয়া মোটেই সহজ নয় । বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সাহিত্যপ্রিয় মানুষের মুক্তমঞ্চ হিসেবে সোনেলা আরো বড় ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতে আরো বৃহত্তর ভূমিকা পালন করবে এই আশা করছি । সংশ্লিষ্ট সবাইকে অফুরান শ্রদ্ধা ও যথাযোগ্য সম্মান জানাই । 🙏

  8. নবকুমার দাস দাদা,
    আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
    সহমত পোষণ করছি। সোনেলার পথচলা এগিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছে যাক এই শুভ কামনা করছি।
    ভাল ও সুস্থ থাকুন । চমৎকার মন্তব্য করেছেন ধন্যবাদ।