মায়াবতী ললনা
- একদিন সুবর্ণরেখা গ্রামের পথে,
- দৃপ্ত পায়ে পুলকিত মনে হাঁটতে হাঁটতে,
- পূর্ব প্রান্তে তাকিয়ে দেখতে পেলাম,
- আলতা রাঙা পায়ে হেঁটে যাচ্ছে
- এক মায়াবতী ললনা।
- দীঘল কালো কেশ, যার নয়ন ভরা স্বপ্ন,
- বদনখানিতে লেগে আছে হাসিররেখা ।
- যার মুখনিঃসৃত বাণী বকুল গাছটার নিচে দাঁড়িয়ে শ্রবণ করলাম,
- শ্রুতি থেকে অতি শ্রুতিমধুর বাণী গুলো।
- যা একজন পথযাত্রী শ্রবণ করলে,
- শ্যেনদৃষ্টিতে বদনখানি চেয়ে দেখবে।
- যা তার কাছে চির চেনা সুর হয়ে রবে,
- জন্ম জন্মান্তর।
- সুবর্ণরেখা গ্রামটি ছবির ন্যায় ততটা সুন্দর নয়,
- যতটা সুন্দর ঐ আলতা রাঙা পায়ে ললনাটা।
- যে তাকে এক বার দেখবে সে তার প্রেমে না পড়ে,
- কাটাতে পারবে না একটি প্রহর।
- হাজারো প্রেমিক মায়াবতী ললনার দিকে তাকিয়ে থাকবে,
- ততক্ষণে কেটে যাবে দিবার দৈর্ঘ্য খানি,
- তবু সেই সৌন্দর্যের ঘোর শেষ হবে না প্রেমিকের।
- আমারও সেই দিনে ঠিক তেমনি অনুভূতি হয়েছিল।
মোট পড়েছেনঃ ১১৫৫জনআজ পড়েছেনঃ ০জন


১৪টি মন্তব্য
সুন্দর কাব্য কথা। মায়াবী সেই ললনাকে দেখতে ইচ্ছে পোষণ করছি।
ভালো থাকুন।
অবশ্য দেখবেন সময় হলে।
শুভকামনা রইল
চমৎকার বর্ণনা।
শুভকামনা রইল।
ভালো থাকুন সদা।
বাবারে। আমার তো ঐ ললনাকে দেখতে ইচ্ছা করছে।
চমৎকার কবিতা।
হুম।
অনেক সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল।
সুবর্ণরেখার চেয়ে ঐ ললনাই মোহনীয়, রুপের লাবণ্য ছড়িয়ে দেয় কোনো এক তরুণের হৃদয়ে। আলতা রাঙা পা দুখানি ফেলো ধীরে ধীরে গানটি শুনেছেন নিশ্চয়ই? চমৎকার বর্ণনায় ভালো লাগা রেখে গেলাম। অবিরাম শুভকামনা
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।
একটা সুবর্ণ গ্রামের দেখা পেলে ভালোই হতো।
সুন্দর কবিতা।
শুভ কামনা 🌹🌹
শুভকামনা রইল প্রিয় পাঠক।
ললনার অপরুপ বর্ননা।
দেখতে পেলে মন্দ হতো না।
শুভকামনা রইল।
Nice hoicha
শুভকামনা রইল