মূল লেখায় যান

একটুখানি নিরাময়

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

 

একটি চুপ-করা প্রতীক্ষা থেকে
বলতে চাই, ফিরে যাও, ফিরিয়ে দাও
নিরাময়-মাটিতে একটুখানি সবুজ বেষ্টনী,
আর একটি বিস্তীর্ণ সৈকত, পা ভেজানোতে,
জীবন্ত-সুরের একটি বৌ-কথা-কও পাখি,
অচঞ্চল ঘন নিবিড় বনে;

প্রশান্তির স্পর্শ-ঠোঁটে বেজে ওঠে ‘সামা’
বিচ্ছেদ-সৌন্দর্যের অব্যক্ত অনুপস্থিতিতে,
আচম্বিতে জেগে ওঠা হৃদয়ের রক্ত-ফোয়ারা
ছটফটে জলকেলির কথা ভাবে;
ঘোর লাগা অরণ্যে জোনাকির বিকিকিনি
ভারসাম্য ভেঙ্গে।

মোট পড়েছেনঃ ৬০১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

  1. ভাইয়া ভুল একখান পাইছি ‘ঠোঁট’। এই একটুখানি নিরাময় কবে ছুঁতে পারবো, উপভোগ করতে পারবো ? অপেক্ষার প্রহর বয়ে যায় , লম্বা হয়। ভালো থাকুন সুস্থ থাকুন

    1. অনেক অনেক ধন্যবাদ, দায়িত্ব ভুলে যান-নি। ভুল বানান-টি ঠিক করে দিয়েছি।
      করে আমরা নিরাময় পাব আমরা তা আসলেই জানি না, শুধু অপেক্ষা করতে পারি।
      ভাল থাকুন।

  2. “একটি চুপ-করা প্রতীক্ষা থেকে
    বলতে চাই, ফিরে যাও, ফিরিয়ে দাও
    নিরাময়-মাটিতে একটুখানি সবুজ বেষ্টনী, “
    যাক ভাই আমার করেনালাপ বাদ দিয়ে
    সবুজ বেষ্টনী খুঁজে নিরাময় মাটিতে।
    ভাইয়ের আশা পুর্ণ হোক।
    শুভ কামনা।

      1. “ফাঁকিবাজী”
        বাবা বলতেন- গত চার পুরুষে ছিলো না।
        মা এখনো বলেন- একটু “ফাঁকিবাজী” শিখলে তোর দেহটা একটু সুখ পেত।
        আমি বলি মা- “ফাঁকিবাজী” জানিনা বলেই হয়ত সুখী না হলেও দুঃখ কাকে বলে বুঝিনা।

        আপনার প্রত্যাশা কবুল হউক আগামীর তরে।

        ধন্যবাদ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?