মূল লেখায় যান

এই বৃষ্টি ভেজা রাতে

সৌরভ হালদারসাহিত্য৯টি মন্তব্য

এই বৃষ্টি ভেজা রাতে
এসকেএইচ সৌরভ হালদার

এই বৃষ্টি ভেজা রাতে
তোমার ছবি
একেছি আমি,
আমার হৃদয়ের মাঝে।
ঝিম ঝিম শব্দ
বয়েছে তবে
ঝড় হাওয়া বাতাসে,
এই বৃষ্টি ভেজা রাতে
দোলা দেয় মন,
গ্রীষ্মের আকাশের ছোয়া বাতাসে।
যদি পাশে থাকতে
নিখিলের পরসে
বসে থাকতাম তোমার পাশে।
চোখ বুজে তোমার ছবি
দেখছি বার বার
হয়েছি হতাশ
পারিনি তবু,কাছে আসতে
এই বৃষ্টি ভেজা রাতে।

মোট পড়েছেনঃ ১১৬৯জনআজ পড়েছেনঃ ০জন

৯টি মন্তব্য

  1. সুন্দর লিখেছেন ভাই। নিজের একান্ত অনুভূতিগুলি শব্দে রুপ দেয়া চাট্টিখানি কথা নয়। অভিনন্দন জানবেন।

    তবে লেখাটি এভাবে সাজালে দেখিতে সুন্দর লাগতো কিন্তু।

    এই বৃষ্টি ভেজা রাতে তোমার ছবি,
    একেছি আমি আমার হৃদয়ের মাঝে।
    .
    .
    .
    যদি পাশে থাকতে নিখিলের পরশে
    বসে থাকতাম তোমার পাশে।

    তাইনা বলুন? বেশি বলে ফেললাম কি?

    আর হ্যা প্রোফাইলে আপনার সুন্দর মুখের ছবি যোগ করে ভুলবেননা যেন!

    শুভকামনা রইলো ভাই।

  2. প্রিয় ব্লগার, স্বাগতম সোনেলার উঠোনে।
    আপনি নতুন ব্লগার তাই সোনেলার নীতিমালা আপনি জানেন না। অনুগ্রহ পূর্বক নীতিমালা পঠন করুণ। নীতিমালা মোবাইলে পাবেন প্রথম পাতার একদম নীচে। আর ডেস্কটপ বা ল্যাপটপে উপরে ব্যানারের নীচেই। নীতিমালা অনুযায়ীঃ ১। একজন ব্লগার প্রথম পোষ্ট দেয়ার পর ২৪ ঘন্টা অতিক্রান্ত না হলে ২য় পোষ্ট দিতে পারবেন না।
    ২। আপনার ব্লগ নামটি অবশ্যই বাংলায় হতে হবে। প্রফাইলে গিয়ে আপনার নামটি বাংলায় করে নিন।
    * আপনি আপনার প্রফাইলে একটি ফটো দিন।
    সোনেলার সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভ ব্লগিং।

  3. প্রথম লেখাতেই চমক দিলেন।বৃষ্টিকে নিয়ে আপনার অনুভুতি জানালেন বেশ চমৎকার ভাবেই।কিছু মনে করবেন এই ব্লগে আমরা যারা আছি সবাই একটু ফ্রি টাইপের।আমি এই ব্লগে প্রায় পাচ ছয় বছর।প্রথমে লেখায় একদম কাচা ছিলাম।ব্লগের অনেকে লেখার বিভিন্ন ভাল মন্দ দেখিয়ে দিতেন আমি ধীরে তা ঠিক করে নিতাম।এখন আর তেমন সমস্যা হয়।প্রথম প্রথম আপনারও সমস্যা হবে।যা না বুঝবেন নিঃসংকোচে বলবেন।আমরা চেষ্টা করব তা সমাধান দিতে। শুভ ব্লগিং।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।