মূল লেখায় যান

উত্তর এবং প্রত্যুত্তর : তিরি এবং অহম…

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি২১টি মন্তব্য
বন্ধু মানেই এলিয়ে দেয়া নিরাপত্তার নিঃশ্বাস…

এক – অহমের প্রতি

কি হয়েছে তোর ? এভাবে কি কেউ লাপাত্তা হয় ? চিঠির পর চিঠি দিয়ে যাচ্ছি , আর তুই কিনা আমাকে পাত্তাই দিচ্ছিস না ! বড্ড বেশী বেড়েছিস । দেখা হোক , তখন বুঝবি সবকিছুর শোধ যদি না নেই । এই চিঠি পাবার পর উত্তর যদি না দিস , এমন খবর করবো না তোর , তখন বুঝবি তিরি কেমন !

তোর তিরি

দুই- তিরির প্রতি

হয়েছে আমার মাথা । সময় পাচ্ছিনা একটুকুও , আর তুই আছিস আমার খবর করা নিয়ে । নিজেই জানিনা নিজের খবর , জানিস কতোদিন যে একটু নিশ্চিন্তে বসে গান শুনবো , সেটাই পারছিনা । এখন বল কিসের কিসের শোধ নিবি ? লিষ্ট করে পাঠাস , দেখি আমি যা যা দিয়েছি , সেসব পাই কিনা । কি দারুণ লাগছে তোকে আমি আজ অব্দি মারিনি ।

তোর অহম

তিন- অহমের প্রতি

যাক অবশেষে…।

এতো ব্যস্ততা কিসের ? একটা লাইন লিখতে কতোটা সময় লাগে ? এখন বলবি ফোন তো করিস । আমাদের মধ্যে কথা হয়েছিলো আজীবন চিঠি দেবো আমরা । কিন্তু তুই কথা রাখছিস না । শোন জানিস আমার না একটা দারুণ খবর আছে । ফোনে বলিনি তোকে । বলবোও না । খুব সুন্দর করে একটা চিঠি লিখলে , তারপর জানাবো ।

তোর তিরি

চার- তিরির প্রতি

আরে বাবা তোকে নিয়ে পারা গেলোনা । সব মনে আছে আমার প্রতি সপ্তাহে একটা চিঠি । কিন্তু একটু তো বুঝবি , চাকরী করি , তোর বরের মতো ব্যবসা না । তুই কি বুঝবি বসে বসে তো আছিস , তোর জীবনটা পেলে বর্তে যেতাম । আচ্ছা এখন দারুণ খবরটা বলে দে না রে পাখী । এভাবে আমাকে নাচানোর কোনো মানে হয় ? এই তুই কি মা হতে চলেছিস ? আমি নিশ্চিত , বল না ।

তোর অহম

ক্রমশ প্রকাশ্য……

হ্যামিল্টন , কানাডা
২৯ জুলাই , ২০১৩ ইং ।

মোট পড়েছেনঃ ৩৬৭১জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. পোস্টম্যান কত্তদিন আসে না আমার দরজায়! কত্তদিন আসেনা সেই প্রতিক্ষার হলুদ খাম! খাম খুললেই লুটোপুটি খায় না আর সযত্নে সাজানো বন্ধুতার সহস্র অক্ষর!

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।