মূল লেখায় যান

আয়না

আগুন রঙের শিমুলএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

মুলত
শিমুল বিফল এক ফুল, শাপগ্রস্ত আগুন
ছায়াহীন বৃক্ষে সর্বাঙ্গে কন্টক অভিশাপ
ধূলোয় গড়িয়ে শোধরানো কেবল গতজন্মের পাপ।

মালা হওয়া নেই , পুজোয় ব্রাত্য
সঙ্গী কেবল গাঙের বাউড়ি বাতাস
ভাগ্য তারে বানিয়েছে এক পরিযায়ী বুনোহাঁস।

মোট পড়েছেনঃ ৯৫২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৮টি মন্তব্য

  1. শিমুল!
    অরণ্যের রঙিন জ্যোৎস্নায়
    হাঁটু গেড়ে বসা অসীম সাহসী যোদ্ধা
    উষ্ণতায় সিদ্ধ আদিম পুরুষ।

    ক্ষণিক রোদের ছায়া ফেলা নগণ্য বৃষ্টির ঘ্রাণ আর
    কাগুজে হৃদয়ের হরিণ চোখ এড়িয়ে,
    প্রসবের নদী ও উঁচু বাঁধের শস্যখেতে
    দাড়িয়ে চুরুট ধরাতে ব্যস্ত থাকবে;
    ভাগ্যের নিকুচি করে।

  2. কঠিণ কবিতা !! একবারে বুঝতে পারি নাই — তিনবার পড়েছি —

    শিমুল কখনোই বিফল ফুল  নয় — যখন এই ফুল ফোটে তখন গ্রামের চারপাশটা আলোকিত হয়ে যায় — আমার কাছ তখন মনে হয় এর কোন অহংকার নেই — আমি তাকিয়ে তাকিয়ে ভাবি এত সুন্দর  !!!

    অসাধারণ একটি কবিতা পড়লাম সকাল বেলায় —– যাক অফিসটা সারাদিন ভালই কাটবে ———ভাল থেকে ভাইয়া ——

  3. শিমুল ফুল বিফল হবে কেন ভাই,

    যখন ফোটে শিমুল

    সুউচ্চ চুড়া

    আকাশ বাতাস কাপিয়ে

    জানান দেয়,

    মানব, পাখ-পাখালী

    লালে লাল হয়ে জায়

    তার রঙ্গে, হয় ভক্ত তার রুপে।

  4. খুব সুন্দর লেখা, মন খারাপ করিয়ে দেয়া লেখা, এমন লেখেন কেমন করে?

    কি ভাবছেন? এমন মন্তব্য করেছি? মোটেও না।

    আগামী তিনমাস মন খারাপের কবিতা লেখা মানা, তিনমাস কেনো প্রশ্ন করলে সময় আরো বাড়িয়ে দেব।  :Disapproval:

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?