মূল লেখায় যান

আসুক ফসলের ঘ্রাণ

হালিম নজরুলকবিতা২৪টি মন্তব্য

 

ওই অপরূপ ঝরনা থেকে তুমি নদী হয়ে ওঠো।
হিমবাহ,শৃঙ্গ থেকে তুমি নেমে আসো এই মৃত্তিকার গাঁয়,
নেমে এসো প্রিয়তমা মমতার ঢেউ নিয়ে বুকে।
নেমে এসো পাখিদের সুরে,ফুলেদের গন্ধ গায়ে মেখে
এসো এই অবাঞ্চিত শূন্যতার জনপদে।
অন্ধকার গলিতে ফুটুক সভ্যতার ফুল,
স্বাগতসভায় বেজে উঠুক একঝাঁক প্রেয়সী সানাই।

সেই কবে থেকে প্রতীক্ষায় আছি সূর্য ছোঁবো বলে।
কিন্তু কারা যেন কপাট লাগিয়ে রাখে সদর দরজায়,
তোমার আলো কেড়ে নেয় এক বৃত্তবন্দী জীবন।
শূন্যে পেণ্ডুলামের মত দুলতে থাকে সভ্যতার মানচিত্র
ঠিক যেন গ্রহণকালের প্রেমের মতন।

এসো প্রিয়তমা,ঘুরিয়ে দাও এই জীবনের কাটা,
পাপড়ির পর্দা চিরে বেরিয়ে আসুক ফসলের ঘ্রাণ।

———————–0 0————————

*** (ছবি:সুপায়ন বড়ুয়া দাদার কাছ থেকে ধার করা)***

মোট পড়েছেনঃ ৬২৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৪টি মন্তব্য

  1. “এসো প্রিয়তমা,ঘুরিয়ে দাও এই জীবনের কাটা,
    পাপড়ির পর্দা চিরে বেরিয়ে আসুক ফসলের ঘ্রাণ।”

    ছবি দেখেই লিখে ফেললেন
    অনন্য সুন্দর কবিতা ?
    তাহলেতো আমি ছবিটার জন্য
    ধন্যবাদ একটি প্রাপ্য।

  2. চমৎকার লিখেছেন ভাই। ওই সবুজ পাহাড়ের বয়কে জমা জলরাশি সমতলের বুকে মমতা নিয়ে আসে, কৃষকের গোলা ভরে উঠে মৌ মৌ ফসলের গন্ধে………..ভালোলাগা জানিয়ে গেলাম।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?