মূল লেখায় যান

আর কিছুক্ষণ পরেই ভালবাসা আসবে

দেবজ্যোতি কাজলকবিতা১৭টি মন্তব্য

উত্সাহী পাখির ভিতর যেতে হবে

আমার ভালবাসা নিতে হেঁটে হেঁটে ;

তার বুকের মধ্যে শুয়ে থাকব বিন্দুতে ,
আমার শক্ত আঙুল হিমের নীচে ডুবিয়ে
তাকে বোঝার চেষ্টা ক’রব আছে কি-না সে ।

তার মুখ স্পর্শ করব , তার ডানা ,
তার নদী , তার বোতাম খোলা চুমু ।

আমার হৃদয় তুলে রাখব সব সময়ই
তার বইয়ের তাকে ,উপন্যাসের লাইনে,
একটি তর্জনী আমাকে পথ দেখাবে
উন্মুক্ত ঘেষা উপকূল বিছানা ঘাসে ।

মোট পড়েছেনঃ ৮৯১জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. উত্সাহী পাখির ভিতর যেতে হবে
    আমার ভালবাসা নিতে হেঁটে হেঁটে ;”

    ভালবাসা সেতো সাধনার ফল
    উত্তাপ ছড়ানো থাকে নিশ্চল।
    ভাল লাগলো শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।