মূল লেখায় যান

প্রানের পোকাটি তুমি ছিলে ।। গুচ্ছ কবিতা

দেবজ্যোতি কাজলকবিতা১৪টি মন্তব্য

 

এক

তার চোখে সমুদ্র ;
চুরি হয়েছে নীলাকাশ ।
চাঁদ এখনও নড়েচড়ে
নোনা হাওয়ায় ছদ্মবেশে ।

তার পায়ের শব্দ । কুমারী
মেঘে ভেসে বেড়ায় ,
আসা-যাওয়া ,
ঢেউয়ের জোয়ারে ।

দুই

নিখুঁত পদাঙ্কে আমি
স্মৃতিতে অদৃশ্য হয়ে পরি

সৈকত আমাকে ডেকেছে
বালির পৃষ্ঠায় ঢেউয়ের জলে
কবিতা লেখার বেগুনী প্রেমে ।

তিন

তোমার পাঁজর ধাঁধাঁর টুকরো
মাপসই কষ্ট গুগলি
ধারাবাহিক হেরো আমি

আমাদের হৃদয়
বিজ্ঞাপনের মত
চোখ হাসে উড়ে উড়ে
বিরহ মোবাইল টাওয়ারে ।

চার

রৌদ্রোজ্জ্বল সুর দীর্ঘ গান
দুপুর বন পুড়ে মাঠের কোণে

রাখালীয়া স্বরলিপি
প্রান্তিক মাঠ খোঁজে
চুরি হওয়া রেনবো রঙে ।

সময়={ 11:03 pm }

পাঁচ

আমার ঠোঁটে
ডুবে আছে :
প্রতারিত শব্দ ।

Y= স্লীপিংয়ে
দুঃস্বপ্ন ঘুমোয়
পুরুষ ভয়ঙ্করে ।

সময়=[11:39 pm ]

ছয়

হাসনুহানার গন্ধে
সাপের প্রেম উড়ে ;

একটি মেয়ের
মত ছায়া
সবুজ ঘাসে দীর্ঘায়ু
আঁকাবাঁকা ;

কাপুরুষী অভিশাপ
হস্তমৈথুনে রাত জাগে
বন্ধা মেয়ের শরীর দেখে

সময়= √ 12:06 am ¶

মোট পড়েছেনঃ ১১৭২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?