মূল লেখায় যান

বুকের কাছে রোদ -:- গুচ্ছ কবিতা

দেবজ্যোতি কাজলকবিতা৫টি মন্তব্য

অ

আগুনে গলে যায় পাখি
রৌদ্রের নীচে পড়ে ছায়া
মাটির কাছে নদীর কাছে
রেখে যায় দীর্ঘ দুঃখ-মায়া ।

আ

এপাড়ে’র মেঘ ওপাড়ে যায়
সীমানা বুঝে না কার সে দেশ
খুঁজে এ মন পুরনো স্বপ্ন
ফেলা আসা যত রকম আবেশ ।

ই

কে তুমি ফ্রেমবন্দি এক ঝাঁক
রৌদ্র আগুন পরশ । বলে যাও-
তুমি কোন আকাশের সুরহীন সূর্য
হারানো পুরনো আলো কেনো দাও ।

ঈ

জানি , তুমি হারিয়ে ফেলছো আমায়
রাখনি চিহ্ন কাছে শব্দে কিম্বা রঙে
তবুও আমি টের পায় তোমায় –
গভীর পথে হেঁটে, মায়ার রেলিঙে ।

মোট পড়েছেনঃ ৯৬২জনআজ পড়েছেনঃ ০জন

৫টি মন্তব্য

  1. এপাড়ে’র মেঘ ওপাড়ে যায়
    সীমানা বুঝে না কার সে দেশ
    খুঁজে এ মন পুরনো স্বপ্ন
    ফেলা আসা যত রকম আবেশ ।
    মেঘ আর পাখি অবাধে উড়ে বেড়ায়-তারা না বুঝে সীমানা না বুঝে দেশ না বুঝে আগুন।

  2. ষোলো লাইনে লেখা এক গুচ্ছো কবিতায় শুধুই মায়ার ফুল ফুটতে দেখলাম। 🙂

    যখন প্রতিবাদের লেখা লেখেন তখন ক্রোধ উপচে পরে। যখন ভালোবাসার লেখা দেন তাতে রঙ্গিন ফুল ফুটে উঠে। আরও লিখুন,

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।