- আমি হব রোজ প্রভাতের সেই চঞ্চল পাখিটা
- যে সবচেয়ে বেশি সপ্ত হর্ষে গান গায়।
- আমি হব রোজ নিশির সেই তারকাটা
- যে সবচেয়ে বেশি আলো ছড়ায় অন্ধকারে।
- আমি হব রোজ তটিনীর সেই কলকল ধ্বনিটা
- যে সবচেয়ে বেশি শ্রুতি মধুর।
- আমি হব রোজ শাদ্বল দূর্বাদলের সেই ঘাসটা
- যে সবচেয়ে বেশি ধেনুর কাছে অতি প্রিয়।
- আমি হব রোজ মৌচাকের সেই মৌমাছিটা
- যে সবচেয়ে বেশি মধু আহরণ করে।
- আমি হব রোজ পাখির সেই ডানাটা
- যে সবচেয়ে বেশি ক্লান্তিহীন উড়তে পার।
- আমি হব রোজ শরৎকালের সেই কাশ আর শিউলি ফুলটা
- যে সবচেয়ে বেশি হাওয়ায় দোল খায়।
- আমি হব রোজ স্বাপ্নিকদের সেই স্বপ্নটা
- যে স্বপ্ন সবচেয়ে বেশি পূরণ।
- আমি হব রোজ মাছরাঙাদের মধ্যে সেই মাছরাঙাটা
- যে সবচেয়ে বেশি শিকার করে তাতে সফল হয়।
- আমি হব রোজ মধুমাস জৈষ্ঠ্যের সেই ফলটা
- যে ফল সবচেয়ে বেশি জনপ্রিয়।
রচনাকালঃ
০২/০৬/২০২১
মোট পড়েছেনঃ ১৮৪জনআজ পড়েছেনঃ ০জন




৮টি মন্তব্য
“আমি হব” এর সকল স্বপ্ন পূরণ হোক। শুভ কামনা।
শুভকামনা রইল
স্বপ্ন পূরণ হোক।
শুভকামনা রইল
আশা পুরণের আশায়। শুভ কামনা ও শুভ সকাল।
শুভকামনা রইল।।
চমৎকার আকাঙ্ক্ষা
শুভকামনা রইল সদা