মূল লেখায় যান

আমার হোক সারা

সুপর্ণা ফাল্গুনীকবিতা২২টি মন্তব্য

আমার ভালোবাসা মরে গিয়ে দূর আকাশের তারা হয়ে জ্বলুক ,
আঁধারের প্রদীপ-শিখা হয়ে তোমার পথ আলোকিত করুক‌ ।
আমার স্বপ্নগুলো উড়ে গিয়ে মেঘের ভেলায় ভাসুক,
মরুর তপ্ত বুকে বৃষ্টি হয়ে তোমার জন্য ঝরুক।
আমার সুখ গুলো হারিয়ে গিয়ে ফুল হয়ে ফুটুক,
তোমার ভালোবাসার ঘরে সুবাস হয়ে উঠুক।

আমার জীবন-প্রদীপ নিভে গিয়ে অকালেই ঝরুক,
তোমার সঞ্জীবনীর জীবন-আয়ু শতায়ুতে পড়ুক।
আমার হাসি গুলো ব্যথার উলুবনে কাঁদুক,
তোমার প্রিয়ার টোল পড়া হাসিতে মুক্ত ঝরুক।
আমার আশাগুলো হারিয়ে গিয়ে আকাশেতে মিলুক,
তোমার বাতায়নে বসন্ত-সমীরণ হয়ে আছড়ে পড়ুক।

মোট পড়েছেনঃ ৮৮২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

  1. সর্বোপরি ভালো থাকুক ভালোবাসার মানুষ।
    ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখলে
    এই এক জীবনে আর যেনো সত্যিই কিছু চাইবার নেই।

    চমৎকার লিখেছেন দিদি
    ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

  2. আমার জীবন-প্রদীপ নিভে গিয়ে অকালেই ঝরুক,
    তোমার সঞ্জীবনীর জীবন-আয়ু শতায়ুতে পড়ুক।

    আমি চাই সে সঞ্জীবনীতে বেঁচে থাকুক সারাজীবন।
    শুভকামনা দিদি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?