মূল লেখায় যান

আমার রবিবার

আলমগীর সরকার লিটনকবিতা১৭টি মন্তব্য

===========================
আজ রবিবার কবিতা বড় ভয়ঙ্কর
ভাষা হারিয়েছে বর্ণমালা ছিন্ন ভিন্ন
তবুও বকুলের মালা গাঁথতে চায়
এই মন বাসনায় খুঁজি মাঠেপ্রান্তর!

অথচ কবিতা রঙিন মেঘে ঘুড়ি হয়ে
সবসময় উড়ছে আর উড়ছে- এদিকে
আমার যত আতঙ্ক ঘরে বেদনার সুর;
কবিতা বোঝল না গোলাপের ঘ্রাণ!

বিলিন হলো রবিবার-শোক মিছিল শুধু
বেদনার তরে রয়ে গেলো রবিবার- মিষ্টি
মুখ তিক্ত চোখ বুঝার কিছু সন্ধ্যা- এভাবেই
থাকল ভয়ঙ্কর কবিতা আমার রবিবার।

০৫ শ্রাবণ ১৪২৬, ২০ জুলাই ২০
——————————

মোট পড়েছেনঃ ৭৭৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৭টি মন্তব্য

  1. শ্রদ্ধেয় কবি লিটন দাদা, আপনার রবিবার একসময় আমার কাছেও ভালোবাসার রবিবার ছিল। কিন্তু দাদা, এখন আর রবিবারের প্রতি সেই ভালোবাসা আমার নেই! এখন আমার ভালোবাসা শুক্রবার। মানে সপ্তাহের ছুটির দিন।
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় লিটন দাদা।

  2. কবিতারা এমনিতেই আমার কাছে প্রায়শঃ ভয়ঙ্কর রূপে আবির্ভুত হয়। তাই রবিবারে কবিতা ভয়ঙ্কর হলে বিপদ মুক্ত থাকার জন্য সোমবারে লিখুন। শুভ কামনা সব সময়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?