মূল লেখায় যান

আমার তিনটি অনুকবিতা

নাজমুল হুদাকবিতা৩২টি মন্তব্য
০১
দায়
..
সম্পর্ক কিংবা প্রতিশ্রুতির পথে
কখনও সীমানা এঁকে দিতে নাই
অদৃশ্য মায়ার লাগাম দিতে হয়
অতিক্রম করলেই কেউ
মন হবে; কোথায় যেন টান লাগে!
০২
প্রস্থান
..
স্বপ্ন নাকি শকুনের মতো খায়;
.
কথার কাঁটায় গেঁথে
শুকনো ঠোঁটে ছিঁড়ে
মানুষও তো এমন করে- যায়!
০৩
মায়া
..
যতবার আমরা সঙ্গহীন হতে সঙ্গ ছেড়ে আসি
ততবার একটা শব্দ জিম্মি করে-“ভালোবাসি”
মোট পড়েছেনঃ ১৩০৯জনআজ পড়েছেনঃ ০জন

৩২টি মন্তব্য

  1. দায় কিসেরই বা থাকে বাধঁঅন যখন ছিড়বেই? তারপরও থেকে যায় দায়! কিছুই করার নায় অনুভূতি ছন্নছাড়া।

    প্রস্থান ঃ সময়ের টানে সময়ের প্রয়োজনে ইচ্ছায় অনিচ্ছায় প্রস্থান ঘটে ঘটবেও তাই কথার মালায় হোক আর কাটার মালায় হোক হবে।

    ইচ্ছরে মায়া! জ্বালায় জ্বলবি। যতই ছন্নছাড়া হয় ওটা থাকবেই। সময়ে অসময়ে ওহ! ঊহ ! আসবেই। আসুক।

  2. স্বপ্ন নাকি শকুনের মতো খায়;
    .
    কথার কাঁটায় গেঁথে
    শুকনো ঠোঁটে ছিঁড়ে
    মানুষও তো এমন করে- যায়!

    অসাধারণ লেখা দাদা,
    শারদীয় শুভেচ্ছা ও শুভ কামনা।