মূল লেখায় যান

আমার গন্তব্য!

সুপর্ণা ফাল্গুনীএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

 

পনের দিন হয়ে গেলো সেই পরিচিত সুর-ব্যঞ্জনা, কাকের কা-কা, সে-ই চিরচেনা সমীরণ আমাকে জাগিয়ে তুলে না/রাগিয়ে দেয় না। সে-ই যানজট, জনজট, দূষণজট, জলজট আমাকে জড়িয়ে ধরে না বিরক্তিমাখা আলিঙ্গনে। তবুও শূণ্যতা ভর করে আছে সমস্ত দেহ-মন জুড়ে।

কোথায় যেন , কি যেন হারিয়ে ফেলেছি খসেপড়া উল্কাখন্ডের মতো -ছন্দপতন ঘটেছে জীবনে। এখানে নেই কোনো গাড়ির কালো ধোঁয়া, নেই হকারদের দৌরাত্ম তবুও উদাসীন মন আমার। বাসার পাশ দিয়েই বয়ে চলেছে অল্প প্রস্থের দীর্ঘ নাম না-জানা নদীটা কলকলিয়ে, ছলছলিয়ে। তার বুকচিড়ে বয়ে যায় ছোট ছোট ট্রলার বেসুরো আওয়াজে। বারান্দায় দাঁড়ালে অবারিত সবুজ আর নীল-স্বচ্ছ আকাশটা আমায় কাছে টানে একাকীত্বের মূর্ছনা ভুলিয়ে দিতে।

এখানেও পূবের সূর্য্য আলো দিয়ে ঘুম ভাঙ্গিয়ে যায়, পূর্ণিমার জ্যোৎস্না মাখানো রাত জাগিয়ে রাখে নীরব আমন্ত্রণে। শহুরে জীবন-যাপন এখানেও ছড়িয়ে পড়েছে বেঁচে থাকার তাগিদেই। তবুও ফেলে আসা শৈশব, কৈশোর, যৌবন কাটানো রাজধানী পিছুটানে অবিরত। সে যে আমার শিকড়, মাটির টান। ফিরতে কি পারবো সে-ই চিরচেনা বদ্ধ, গিঞ্জি, অস্বাস্থ্যকর পরিবেশে?? কোথায় আমার গন্তব্য, কোথায় শেষ ঠিকানা???

ছবি-নিজস্ব

মোট পড়েছেনঃ ৯৬০জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

    1. প্রথম মন্তব্যের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। অন্য কোনোকিছুর সাথে আসলেই তুলনা করা চলে না সেই আবেগ অনুভূতিকে। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম

    1. আপনার মন্তব্য যেন শুধুই মন্তব্য নয় অনুপ্রেরণার ফল্গুধারা। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর

  1. জন্ম আমার যত খিঞ্জি অসুস্থ অস্বাস্থ অবহেলা
    কেটে গেছে কত যন্ত্রনার পথ জিবনে
    তাও সে আমার জন্মজন্মান্তরের স্থান গন্ধমাখা.
    তা ঘৃনা করেও ভুলা যায়! যায় না। স্বশরিরে জেগে থাকে ……………।

    1. ইস্ কি সুন্দর করে সাজিয়ে বললেন । অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ঘৃণা তো দূরের কথা কিছুক্ষণের জন্য ও দূরে সরানো যায় না। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর

  2. শেকড় ছেড়ে যত দূরেই যাই অস্তিত্ব গেঁথে থাকে শেকড়-মাটিতেই। নতুন/ নতুনত্ব ভালোলাগার সব থাকলেও ভালবাসা টা রয়ে যায় জঠরে।
    পথ চলা সুন্দর, সাবলীল ও গতিময় হোক।
    দোয়া করি, ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹

  3. শৈশব চলে যায় আর ফিরে আসেনা। মৃত্যু যেমন আমাদের স্পর্শের বাইরে ঠিক গত হওয়া সময় আমাদের নাগালের আড়ালে।

    বেঁচে থাকার স্বার্থকতা বলতে আমি কৈশোরে অতিবাহিত সময় কেই বুঝি! কেনোনা তখন শুভ্র চিন্তাভাবনা আর মানুষিকতা নিয়েই কেটে যায় সময়।

    ফুলের বাড়লে বয়স ঘ্রান, মূল্য দুটোই কমে যায়।