মূল লেখায় যান

আজ জন্মদিন তোমার ……//

বন্যা লিপিশুভেচ্ছা৪০টি মন্তব্য

সোনেলা – এ শব্দের যারা আভিধানিক অর্থ জানতে চান, তাদের বলতেই হয়……অভিধানে এর উপযুক্ত কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে না। জীবনানন্দের প্রেম কবিতা থেকে রঙের উপমায় পেয়েছিলো এই সোনেলা শব্দ, কিছু সাহিত্য পাগল মানুষ। এই কবিতার মাঝখান থেকে তুলে নিলেন “ সোনেলা” শব্দটাকে একটা বিশাল প্লাটফর্মের পরিচায়ক নাম হিসেবে। হাঁটি হাঁটি পা পা করে সোনেলা পৌঁছে গেছে আটটি বছর। সোনেলা ব্লগ বাংলা ব্লগ জগতে নিজস্বতায়  ঔজ্জ্বল্যে  উজ্জল। ৯ বছর খুব বেশি সময় নয়, আবার কমও নয়। ব্লগ জগৎ সম্বন্ধে আমার ধারণা সীমিত।  ব্লগ বিষয়ে যাদের সম্যক ধারনা প্রাঞ্জল; তারা জানেন,  এই সময়ের মধ্যে অনেক ব্লগসাইট বন্ধও হয়ে গেছে। পরিপাটি একটা উঠোন বাড়ি এই সোনেলা ব্লগ। এখানকার প্রত্যেক সঞ্চালক, পরিচালক অত্যন্ত নিষ্ঠা এবং কঠোর নিয়মানুবর্তিতার সাথেই পরিচালনা করে আসছেন এই সোনেলা ব্লগ সাইট। কোনোরকম আয়ের উৎস ছাড়াই দীর্ঘদিন ধরে শুধুমাত্র গাঁটের পয়সা খরচ করে কিছু সাহিত্য পাগল মানুষের সোনেলা আঁকড়ে ধরে টিকিয়ে রাখা।

এখানে আমার প্রবেশের ইতিকথা ইতিমধ্যে আমি তিন পর্বে এবং গতবছর সোনেলার জন্ম মাসে আমার অনুভূতিতে প্রকাশ করেছি। বিশ্বের বাংলা ভাষাভাষী পাঠককুল প্রতিদিন গুগল সার্চে সোনেলা ভিজিট করছেন, পড়ছেন এখানে থাকা প্রথিতযশা লেখকদের সমসাময়িক, গল্প, অণুগল্প, কবিতা, দেশ, একান্ত অনুভূতি, খেলাধুলা, মুভি রিভিউ, বই রিভিউ, অন্যান্য, বিবিধ, স্মৃতিকথা, চিঠি সহ নানান বিভাগের দুর্দান্ত সব লেখা। উঠতি বা প্রতিষ্ঠিত লেখক খুঁজে পেয়েছেন এক নির্ভরতার,  পরিচ্ছন্ন,এবং জটিলতাহীন স্বচ্ছ পরিবেশ। গুণী ব্লগার তৌহিদের ভাষ্যমতে ( ব্যাক্তিগতভাবে আমিও একমত তাঁর সাথে) — লেখার পরিবেশ,  সন্মানজনক একটা পরিবেশ সব লেখকই চান, চান একটা নির্ভরযোগ্য লেখার প্লাটফর্ম। সেক্ষেত্রে সোনেলা একটি বিশ্বস্ত  ব্লগসাইট। সোনেলার সবচেয়ে বড় দিক হচ্ছে এখানে প্রত্যেক লেখক তার পোষ্টের পরে মন্তব্যে প্রতি মন্তব্যে একে অন্যের  “আমরা আমরাইতো” বলেই পরিবারের সদস্য হয়ে যান। লেখার গুরুত্ব অনুধাবনে করা মন্তব্য একেকটা লেখাকে দেন এক উচ্চমাত্রা। এখানে কেউ কাউকে খাটো করে দেখবার কোনো হীনমন্যতা কাজই করেনা কারো মনে। এক কথায় স্ববান্ধব প্রীতি সকলের তরে সকলে আমরা।

আজ……সোনেলার জন্মদিন। প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভদিনে ব্লগের সঞ্চালক, এবং কারিগরি ব্যাবস্থাপনা নিয়োজিত, এডমিন বৃন্দ সহ -সহব্লগার সবাইকে জানাই আন্তরিক অভিবাদন, শুভেচ্ছা, ভালবাসা….. শুভ ব্লগিং🌹🌹🌹🌹

বেঁচে থাকুক #সোনেলা আমাদের হৃদয়ের মনি কোঠায় যুগ যুগ ধরে।

মোট পড়েছেনঃ ১৫০৮জনআজ পড়েছেনঃ ০জন

৪০টি মন্তব্য

  1. সোনেলার জন্মদিনে অনেক অনেক দোয়া শুভকামনা ও শুভেচ্ছা রইল। সোনেলার পথ চলা দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হোক। সোনেলার জন্য রইল অনেক অনেক ভালোবাসা❤️❤️❤️ লাভ ইউ সোনেলা

    সোনেলা সবার হৃদয়ের মনিকোঠায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকুক যুগ যুগ

    চমৎকার পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।

    1. জয়তু সোনেলা। পুষ্পবর্ষণ হচ্ছে সোনেলায়। দারুন একটা ব্যাপার। উৎসবের আমেজ। আমরা সবাই এই গর্বিত সোনেলার সোনালী সৈনিক।আর তোমাকেও জন্মদিনের শুভেচ্ছা🌺🌺🌺🌺🌹🌹🌹💠💠🌷🌷🌷

  2. সোনেলা সোনেলায় সবাই সবার প্রতি বন্ধুভাবাপন্ন। সকলেই একই পরিচয় আমরা সোনেলা পরিবার। সবাই এই পরিবারের সদস্য। সবাই একে অপরের ভাই-বোন।
    জয়তু সোনেলা।

  3. চমৎকার অনুভূতির বহিঃপ্রকাশ ঘটালেন সোনেলার জন্মদিনের এই শুভ ক্ষণে। জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইলো সবার জন্য। সবার জন্য এ এক চরম আনন্দের ঘনঘটা, চারিদিকে পুষ্পবৃষ্টি মন ছুঁয়ে দিল। জয়তু সোনেলা

  4. আজকের আকাশে অনেক তারা, দিন ছিলো সূর্যে ভরা। আজকের আগামী আরও সুন্দর,অনেক স্বপ্নে ভরা। এই দিনে তুমি এসেছো, তাই শুভেচ্ছা স্বাগতম।
    আজ জন্মদিন তোমার।

  5. সোনেলায় সোনালী আলোয় ঝলমল প্রাঙ্গণ।
    ফুল ঝরছে তারা খসে পড়ছে ঝুলছে রঙ্গিন বেলুন।
    প্রাণের সোনেলা আজ তোমার জন্মদিন।
    সুন্দর লেখনীর জন্য প্রিয় বন্যা আপুকে অভিনন্দন।

    1. সাহিত্য পাগল নাই? তাইলে ভুল লিখছি, লেখা পাগল বলা উচিত ছিলো।লিখতে একান্ত অনুভূতি প্রকাশের একটা বিশাল মাধ্যম। সোনেলা বেঁচে থাকবে এইসব লেখাপাগল মানুষের একান্ত ভালবাসায়।
      আপনাকেও অভিবাদন, অভিনন্দন, শুভেচ্ছা।

  6. একদম ঠিক লিখেছেন আপু। ‘আমরা আমরাইতো’। সকলের ভালোবাসায় ভরে থাকুক সোনেলা। আপন হয়ে,একজোট হয়ে থাকি আমরা।
    আপনাকেসহ সোনেলা পরিবারের সবাইকে জন্মদিনের এই শুভক্ষণে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা।

    1. আপনাকে পাওয়া যাচ্ছেনা অনেকদিন। এরকম দূরে দূরে থাকলে চলবে? অনেকদিন আপনার লেখা পাচ্ছিনা উকিল আপু। এটাই আমাদের অলিখিত অঙ্গিকার, আমরা ভালবাসায় একজোট হয়ে থাকবো সোনেলার উঠোনে। সোনেলার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

  7. সোনেলার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী এবং নয় বছরে পদার্পন উপলক্ষে শুভেচ্ছা তোমাকে।
    নিজে দারুন দারুন সব লেখা দিয়ে সোনেলাকে সমৃদ্ধ করে চলেছো, সাথে সাথে পাঠকদের পঠন ক্ষুধা নিবৃত্ত করে চলেছ।
    ধন্যবাদ তোমাকে।
    শুভ কামনা, শুভ ব্লগিং।

    1. ব্যাপারটা আমার মাথায়ও এসেছিলো একবার। আবার কি ভেবে নয় বছরের জন্মদিন বলে চালিয়ে নিলাম। নাজমুল হাসান ক্লিয়ার করে দিলেন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও। সোনেলা টিকে থাকুক যুগ যুগ ধরে সকলের ভালবাসায়।

  8. আরজু আপুর মত আমারও গানের লাইন গাইতে ইচ্ছে করছে সোনেলার জন্মদিন উপলক্ষে,,,
    আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রেখ,
    সোনেলাকে পড়বে মনে,কাছে দুরে, যেখানেই থাকো,
    শুভকামনা।

    1. ব্যাপারটা আমার মাথায়ও এসেছিলো একবার। আবার কি ভেবে নয় বছরের জন্মদিন বলে চালিয়ে নিলাম। নাজমুল হাসান ক্লিয়ার করে দিলেন। প্রতিষ্ঠা বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও। সোনেলা টিকে থাকুক যুগ যুগ ধরে সকলের ভালবাসায়।

  9. সোনেলার এইদিনটাকে মনের খাতায় লিখে রাখো।সবার পড়বে মনে কাছে দুরে যেখানেই থাকো।
    শুভ কামনা সোনেলা তোমার জন্য।আর যাঁরা আঁকড়ে ধরে টিকিয়ে রেখেছেন তাঁদের জন্যও।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।