মূল লেখায় যান

আচ্ছা একদিন যদি

নীলাঞ্জনা নীলাএকান্ত অনুভূতি২৬টি মন্তব্য

আমি তোমাকে খুঁজছি, নাকি আমাকে, ঠিক বুঝে পাচ্ছিনা!
আচ্ছা তুমি কি বলতে পারবে সামনে এসে, আমার নামটি ধরে ডেকে বলবে,
“এই মেয়ে তুমি আমাকেই খুঁজছো! কেবলই আমাকে!”
আচ্ছা কতোদিন হলো কথা হচ্ছেনা? দিন, মাস নাকি বছর? তোমার উত্তাল জোয়ার আমাকে ভাসিয়ে নিচ্ছেনা, ভুলেই গেছি কবে জানি!
আচ্ছা এখুনি চলে এসে আমাকে চমক দিয়ে টেনে নিতে পারোনা তোমার প্রশস্ত ওই বুকে?
টপটপ করে চোখের জল আমার কপোল গড়িয়ে তোমার শার্ট ভিঁজিয়ে দেবো, জানো বহুকাল হয়ে গেলো আমি কাঁদিনা?
ভুলেই গেছি কান্না কেমন!
আচ্ছা এমন হয়না তুমি এসে আমাকে শুধু একটু কাঁদিয়ে দিয়ে নয় চলে যেও?
এই যে এতো প্রেম নিয়ে শুধু তোমার জন্যেই আছি, তাই বুঝি অতো অহঙ্কার দেখাও?
আচ্ছা যদি একদিন আমি তোমায় না খুঁজি, পারবে ভালো থাকতে?
তুমি জীবন্মৃতর কথা বলো,
তবে যেদিন আমার প্রতীক্ষা থেমে যাবে, সেদিন তুমি একেবারে নি:স্ব, এবং একাকী!

হ্যামিল্টন, কানাডা

মোট পড়েছেনঃ ৭৯৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৬টি মন্তব্য

  1. এমন ভাবে ডাকলে সে কিন্তু ঠিকই একদিন এসে তোমায় কাঁদিয়ে যাবে। ওমন করে তাকে ভয় দেখাতে হয়?
    ভালবাসায় টুইটুম্বুর কবিতা।
    😀

    1. নানা তোমার নাত্নীর কাহিনী অন্যরকম। ডাক দেবো, একবার, দুইবার, তিনবার! তারপর তুমি তোমার পথ দেখো, আমি আমার। 😀
      যে উপেক্ষা করে তাকে পাত্তা দেয়া মোটেও উচিৎ না। আসলে একটা লেখা পড়তে পড়তে এই লেখাটির জন্ম হলো। অবশ্য নকল করি নাই। 😀

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?