মূল লেখায় যান

আগামীর বসন্তে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২০টি মন্তব্য

 

বিলাসী স্বপ্নচারিতার অবগাহনে ক্লান্ত এ বসন্ত-প্রাণ,
কামোচ্ছল রমণীয়তা ঢেলে প্রাচুর্য-প্রবল-প্রতাপের চিত্রময় রূপ নিয়ে
হাড়-ছোঁয়া বাঁধনে, কৃষ্ণচূড়ার লাল ফুলে শিশির ঝরা নিশিরাত পেরিয়ে
উজ্জ্বল প্রত্যুষে, বসন্ত স্পর্শ করতে চায় সবাইকে;

করোনা কালের কোয়ারেন্টাইন
তড়পানো শরীর-মন মেলে রাখা/দেয়া যাচ্ছে না
এই মনোরম বাসন্তী হাওয়ায়;

টিকা/ভ্যাক্সিন, সে তো নিতেই হবে,
সুঁইয়ের ভয় বিলক্ষণ তাড়া করে, যদিও বয়ে যাওয়া বহু বসন্ত/শীতে
কত কত সুঁই/সূচ ফুটেছে মেলে ধরা বাহারি ফুলের প্রাণে,
প্রজাপতি আর ভ্রমরের গুঞ্জরণে আনন্দ সরোবরের গাঢ় আলিঙ্গনে;

বসন্ত এবার গোপনীয়তার নিরেট স্তরে হাড্ডিসার কংকাল,
ছল করা/ছল ভরা প্রেম শুধুই পুরনো আসবাব;

মুগ্ধ-স্নিগ্ধ অরণ্য ঘ্রাণের পূর্ণতা নিয়ে
বসন্ত আসবে আবার স্বমহিমায় (এবারে –না)
আগামীর করোনাবিহীন কালে, মঙ্গল প্রদীপ হাতে,
স্তব্ধতার তীব্র শীত শেষে, রোদ-জ্যোৎস্নার কলতানে।

ছবি, নেটের।

মোট পড়েছেনঃ ১০৫৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. বাপরে এই বসন্ত আসতে না আসতেই আগামী বসন্তের সুবাস পেয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বসন্তের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন নিরন্তর

  2. টিকা নিয়ে ভীতি নয়, স্বাচ্ছন্দ্যে টিকা নিন। করোনাকালে ঘরবন্দী থেকে থেকে হাপিয়ে উঠেছি সকলেই, তাই ফাগুনে স্বাস্থ্যবিধি মেনে ঘুরতে যাওয়া যেতেই পারে।

    আগামী বছর কি হবে কে জানে! শুভকামনা ভাইয়া।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?