মূল লেখায় যান

আকাশ রঙের ভুল

আগুন রঙের শিমুলকবিতা১৫টি মন্তব্য

আকাশের রঙ পাল্টে যায় –
প্রতিটি বেগোনভিলিয়ার মতো, অ-সুখী বেগুনি,
অথচ তার বুকের ভেতর রঙহীন সাদা।

প্রতিটি বিষন্নতা গন্ধফুলের পরাগরেনু মেখে
ছুয়েঁ দিতে চায় দিন, দেখেনা আকাশচুরি হয়ে গেছে।
নীল নেই আর, বুকের কাছে মৃত চড়াই –
শক্ত হিম পাখায় সাবেক স্বাধীনতার ঘ্রাণ।

উচ্ছসিত আলোর ছটায় মগ্ন সকলই –
বেগোনভিলিয়ার বুকের রঙের আকাল,
চড়াইয়ের মৃত উল্লাস, বিপন্ন আকাশ;

বীপরিতে, জানালায় জেগে থাকে আলো
সাঁঝরাত, মাঝরাত, ধলপহরে –
সাঁওতালী মাদলের মতো বেজে যায়,
এক ঘর, এক বাড়ি, একটাই জানালা ; পাশাপাশি
তবু চুপচাপ মাঝরাতে কেদে ওঠে কেন জলরাশি।

মোট পড়েছেনঃ ৯৪১জনআজ পড়েছেনঃ ০জন

১৫টি মন্তব্য

  1. ওই জলরাশির হা হা কারে মৃদু বাতাস খেলা করে। ঢেউ ওঠে।
    আমার এক আকাশ চুরি হলে দোষ কি বলো!
    সে তো ছিল তবু ছিল না উড়ার ডানা আমার।
    নীল তাই ছুঁই নি আমি। হয়ত চেয়েছি ছুঁয়ে দিতে। ডানা কৈ ছুবো তাকে!
    চমৎকার লাগলো কবিতা। আপনি ভাল লেখেন তা জানি। শিখতে চাই, লিখুন তাই বেশি করে।
    ভাল থাকুন শুভকামনা রইলো।

    1. আকাশ যে চুরি হয়েছে তা অনেকের বোঝা হয়না এক জীবনে, খাচার মাপের ওড়াউড়িতেই সন্তুষ্ট অধিকাংশ … আর অল্পসংখ্যক আক্ষেপ করে, আহা আমারও একটা বুনো আকাশ ছিলো 🙂

      ধন্যবাদ আপনাকেও

  2. নীল নেই আর, বুকের কাছে মৃত চড়াই –
    শক্ত হিম পাখায় সাবেক স্বাধীনতার ঘ্রাণ।

    বিশেষ করে এই দু’লাইনে অনেকক্ষণ ঘুরপাক খেয়েছি। লাভ ইট।

  3. পুরোটাতেই তো জলরাশির কান্না টের পেলাম, তবু তবু কেন?
    মধ্যরাতে এক ঘর, এক জানলা জেগে আছে। f stop less than 2 তে একটা রাতের ল্যান্ডস্কেপ তাতে শুধুই একটি জানলা। জানলায় কোন জলের মুখ হলে আরো ভালো হয়। কেমন হবে? এই কবিতার চেয়েও সুন্দর?

    1. জলের পাখি উড়ে গেলে জল পরে থাকে, অন্ধকারে একা। তাই জেগে থাকি জানলার মতো খোলা … প্রাত্যহিক জীবনের নিয়ম মেনে বাঁচি, ভালোবাসি, দুঃখ পাই, হাসি … ভালো আছি 🙂

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।