মূল লেখায় যান

আকাশী

আরজু মুক্তাকবিতা২০টি মন্তব্য

আকাশী রং এর শাড়ীটা
আলমারিতে তোলাই ছিলো!
তার ভাঁজ এখনও নিপাট
ন্যাপথলিনের গন্ধটাও তীব্র!!

ভালোবাসাগুলো বুননে, সুতোয় জড়ানো
স্মৃতিগুলো অম্লান হৃদয়ে
অকৃপণ মমতায়——!

ও বলতো শাড়ীটা মানাবে তোমায়
সাথে সাদা ব্লাউজ আর নীলটিপ!!

কখনো জীবন উল্টোপথে হাঁটে
হাঁসের ছানারা নোংরা করে পথ
তবুও দিনগুলো চলে ব্যতিক্রম
ঘড়ির কাঁটার উল্টোদিকে!!

অতীত বরাবরি অবিচল, স্থবির
আলমারীর কপাটগুলো বুঝে যায়
আমিও শাড়ীটার গাঢ় পারটা
না ছোঁয়ার মতো করেই ছোঁব।।।

 

মোট পড়েছেনঃ ২০৩১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. কখনো জীবন উল্টো পথে হাঁটে……. ”
    জীবনের যাপনে স্মৃতীরা নিপাট শাড়ির ভাঁজেই থাকে ন্যাপথলিনের সুবাসে।
    যাকে মাঝে মাঝেই ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, না ছোঁয়ার মতো করেই।
    শুভ কামনা।

  2. একমাত্র অতীত-ই নির্মম সত্য, যা আমরা উল্টে-পাল্টে নেড়ে-চেড়ে দেখতে পারি।
    হিশেবে আনতে পারি, কিন্তু কিছুই পাল্টাতে বা ফিরিয়ে আনতে/দিতে পারি-না।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?