মূল লেখায় যান

অশুদ্ধ – শুদ্ধ (২য় পর্ব)

নীহারিকাবিবিধ৩৯টি মন্তব্য

17883923_1480222061988586_2518168573206424327_n

হ্যালো হ্যালো হ্যালো, কোথায় সবাই? অনেক চিঠি লেখা হলো, আমাদের স্বপ্নের ই-ম্যাগাজিন বের হলো, অনেক অনেক মজা করলাম সবাই, আর এই ফাঁকে পড়ালেখা কোথায় যে চলে গেলো……

আসুন আর ফাঁকি নয়, একটু পড়াশুনা করি। নাহলে কিন্ত আম্মু বকবে…… ।

     অশুদ্ধ    –   শুদ্ধ

৫৭।  আঁড়াআড়ি – আড়াআড়ি

৫৮। আঁড়িপাতা – আড়িপাতা

৫৯। আকষ্কিক – আকস্মিক

৬০। আকাংখা – আকাঙ্ক্ষা

৬১। আকাবাকা – আঁকাবাঁকা

৬২। আকুতি – আকূতি

৬৩। আকূল – আকুল

৬৪। আক্রমন – আক্রমণ

৬৫।  আটপৌড়ে – আটপৌরে

৬৬। আড়ষ্ঠ – আড়ষ্ট

৬৭। আড়ৎ – আড়ত

৬৮। আতংক – আতঙ্ক

৬৯। আত্মস্যাৎ – আত্মসাৎ

৭০। আদ্যান্ত – আদ্যন্ত

৭১। আদ্র – আর্দ্র

৭২। আনবিক – আণবিক

৭৩। আনুষাঙ্গিক – আনুষঙ্গিক

৭৪। আপাতঃদৃষ্টে – আপাতদৃষ্টে

৭৫। আপাততঃ – আপাতত

৭৬। আপোষ – আপোস

৭৭। আভ্যন্তরীণ – অভ্যন্তরীণ

17883683_1480221988655260_4301010212374575585_n

৭৮। আয়ত্ব – আয়ত্ত

৭৯। আয়ত্বাধীন – আয়ত্তাধীন

৮০। আরাম্ভ – আরম্ভ

৮১। আলিংগন – আলিঙ্গন

৮২। আলোচ্যমান – আলোচ্য

৮৩। আশংকা – আশঙ্কা

৮৪। আশক্তি – আসক্তি

৮৫। আশ্বস্থ – আশ্বস্ত

৮৬। আস্তাকুঁড় – আঁস্তাকুড়

৮৭। ইংগিত – ইঙ্গিত

৮৮। ইতঃস্তত – ইতস্তত

৮৯। ইতিপূর্বে – ইতঃপূর্বে

৯০। ইতিমধ্যে – ইতোমধ্যে

৯১। ইদানিং – ইদানীং

৯২। ইয়ত্বা – ইয়ত্তা

৯৩। ইষ্ঠ – ইষ্ট

৯৪। ইষৎ – ঈষৎ

৯৫। ঈস্পিত – ঈপ্সিত

চলবে ………………

সূত্রঃ উইকিপিডিয়া

মোট পড়েছেনঃ ২০৫৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৯টি মন্তব্য

  1. পর্ব-২। তারমানে কোন কারনে প্রথম টা মিস করছি।
    এন্ড্রয়েড এর অটো সাজেশন একটা বিচ্ছিরি জিনিস। যা বানান চর্চার ১৪ টা বাজিয়ে দিয়েছে। আবার এক দিক থেকে ভালো জিনিস, কারন সময় বেঁচে যাচ্ছে।
    আপু এই মন্তব্য লেখার সময় খুব ভেবে ভেবে লিখেছি তাও কোন বানান ভুল হলে বুঝতে হবে বিধিবাম।
    সব গুলো পড়ে দেখলাম আপু। 😀
    অসংখ্য ধন্যবাদ।

  2. বাংলা একাডেমি বাংলা বানান-অভিধান [পরিমার্জিত ও পরিবর্ধিত তৃতীয় সংস্করণ ফেব্রুয়ারি ২০০৮] আকুতি অন্তর্ভুক্ত করেছে, ‘আকূতি’ করেনি।

  3. আস্তাকুঁড় ও আঁস্তাকুড় নিয়ে কিছু বলতে চাই।

    ২০০০ সংস্করণের বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান অনুযায়ী শব্দটি অবিকল্পভাবে আঁস্তাকুড়।

    অন্যদিকে, ২০০৮ সংস্করণের বাংলা একাডেমি বাংলা বানান-অভিধান অনুযায়ী শব্দটি অবিকল্পভাবে আস্তাকুঁড়।

    আর, সবশেষে, ২০১৩ সংস্করণের বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান প্রথম খণ্ড (অ-ঞ) অনুযায়ী শব্দটি দুভাবেই বিরাজমান: আঁস্তাকুড় ও আস্তাকুঁড়।

    অনলাইন সংসদ বাংলা অভিধান আরও পোক্ত করে বিকল্প রেখেছে: আঁস্তা-কুড় ও আঁস্তা-কুঁড়। তাহলে কোনটিকে শুদ্ধ বা কোনটিকে অশুদ্ধ ধরে নিব!

    1. বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে মাথা বিগড়ে যায়। এখানে এটা ঠিক তো ওখানে ওটা ঠিক। কিন্ত যে বানানগুলো চর্চার অভাবে বা ভুল দেখতে দেখতে নিজেকে কনফিউজড করে দেয় সেগুলো আবার পড়তে গিয়ে দেখছি অনেক বদল। কিছু আবার অজানাও। সব ঘুরে শেষে বাবা উইকিপিডিয়াতে স্থির হলাম। কিন্ত কি বিপদ দেখেন, এখানেও যদি কনফিউশন থাকে তাইলে যামু কই?

      1. ব্যুৎপত্তির দিক থেকে, চন্দ্রবিন্দুর অস্তিত্বের কারণের মূলে ন বা ণ-এর যোগাযোগ বিবেচনায় রেখে, বাংলা একাডেমি বাংলা বানান-অভিধান সমর্থিত অবিকল্প আস্তাকুঁড় বানানের পক্ষপাতী আমি।

    1. ভয়ের কিছু নেই। ভুল করতে করতেই একসময় শুদ্ধটা শিখে যাবো। তবে হ্যা, শেখার ইচ্ছেটা অবশ্যই থাকতে হবে 🙂
      আমরা আজকাল বাংলা বানান নিয়ে অনেক কনফিউজড থাকি। এর কারণ একেক জায়গায় শব্দের বানান একেকরকম। আমি নিজেও যেহেতু এ সমস্যার সম্মুখীন হই প্রতিদিন তাই শেষে উইকিপিডিয়ার দরবারে সাহায্য চাইলাম। দেখি কিছু শিখতে পারি কি না।

  4. এই যে মাষ্টার আফা তার আসল রূপে ফিরে আসছে।
    আপা মনি মাথাতো পুরা এলোমেলো করে দিলেন। প্রত্যেকটা বানানই টুকে রাখছি। বেশ কাজে লাগবে।
    এখন বলেন কয়টা বানান ভুল করেছি। 😀

    1. আফা, শুরুতেই তো ভুল কইরালচুইন। “মাষ্টার” শব্দটি হবে “মাস্টার”। বিদেশি শব্দে “ষ” হয় না। যেমন: স্টেশন, স্টোর, স্টাডি, পোস্ট ইত্যাদি।

      আশাকরি এখন থেকে মনে থাকবে 🙂
      আপা, এভাবেই ভুল করতে করতে শিখবো। আমার ভুল হলে সেটাও বলবেন। অবশ্যই শুধরে নেবো।
      অনেক ধন্যবাদ আপনাকে।

    2. এই না হইলে মাস্টার আফা। এই জন্যই তো ভুলটা দেখিয়ে দিতে বললাম। এই বানান জীবনেও আর ভুল হবে না।
      আপনাকেও ধন্যবাদ আপু।

  5. আমার কাছে সংসদ বাংলা অভিধান আছে। বাংলা একাডেমীরটা দেশে। তাই শব্দ যতোই পরিবর্তন হোক বানানে, আমি এটাকে নিয়েই থাকি। কিন্তু কিছু শব্দের জন্য দ্বারস্থ হতেই হয় আধুনিক শব্দভান্ডারের কাছে। তখন অবশ্য গুগলে লিখে সার্চ দেই। আজকাল বানান নিয়ে খুব বেশি ঝামেলা হয়। এই তো যেমন,

    বেশি = পরিমাণ
    বেশী = ধারণ

    শুভ নববর্ষ আপু।

    1. জি দিদি, বানান নিয়ে বিরাট ঝামেলা হয়। বেশি, বেশী নিয়েও খুব ঝামেলা হতো, এখন আর হয় না।

      আমি বেশি বেশি পড়াশুনা করি।
      সে একজন ছদ্মবেশী। 🙂

      ধন্যবাদ আপা।

  6. আমি খুব চেষ্টা করেও বানান মাথায় বসাতে পারি না, খুব হ্যাল্পফুল একটা পোষ্ট আমার জন্য আপা।
    অনেক ধন্যবাদ

  7. ইতিমধ্যে লিখতে লিখতে অভ্যস্থ হয়ে গেছি। আমি বাংলা শিখুম না ;( ইংরেজীই ভালো।
    প্রিয়তে নিচ্ছি আপু, তবে গ্রন্থগত বিদ্যা না হলেই হয়। দেখবো আশা করছি নিয়মিত।
    এই পোস্ট নিয়মিত চালু রাখবেন আপু। আর আপনি যেহেতু সবার লেখা পড়েন, কোন বানানগুলো সবাই বেশি ভুল করে নিশ্চয়ই চোখে পড়বে। সেসব নিয়েও পোস্ট দিন। যেমন শ্রেষ্ট নয়, শ্রেষ্ঠ।

    1. লিখতে লিখতে, পড়তে পড়তে কিন্ত অনেক বানান সমস্যা কেটে যায়। এটা সবথেকে সহজ উপায়। আরও একটি বিষয় হলো বই পড়ে শব্দ ও বাক্যবিন্যাস খেয়াল করা। একটু চোখ-কান খোলা রাখা আর কি।
      আমি নিয়মিত সবার লেখাগুলোই পড়ি। আর সেজন্যই শুরুর দিকে একটি পোস্ট দিয়েছিলাম। যেমন অনেকে লেখেন “সবায়”। এটি ভুল। শুদ্ধ “সবাই”। আবার “আমি বাজারে যায়।” এটি ভুল। শুদ্ধ “আমি বাজারে যাই।” এই আর কি। সবাই যদি বেশি বেশি পড়েন এবং খেয়াল করেন তাহলে আমাদের অনেক ভুলই কমে যেতে বাধ্য। আর হ্যা, আমার ভুল হলেও বলে দিও। সত্যিকথা বলতে আমিও শিখছি এবং সেগুলোই শেয়ার করছি তোমাদের সাথে। মাস্টারি করার জন্য পোস্ট দিচ্ছি তা কিন্ত নয় 🙂

  8. আকাংখা, আরষ্ঠ এইগুলান রে এতদিন সঠিক ভাবতাম 🙁
    আর যদ্দুর মনে পরে ” ি “আর “ী ‘ এর পার্থক্য তুলে দেয়া হয়েছে বাংলা একাডেমীর নতুন বানান রীতিতে, যদিও একাডেমীর নামেই গলদ আকাদেমী লেখার কথা :D)

    1. কত কিছু যে বদলাচ্ছে দিন দিন! এতে বেশি বেশি সমস্যায় পড়ছি আমরা। কি যে ঠিক আর কি বেঠিক সব গুলিয়ে ফেলছি। তার থেকে ইংরেজি কি সহজ বলুন? নো চেঞ্জ 🙂

  9. পারুম না ;(
    চুল সব গ্যাছেগা। বাকি যা আছে মাথাতেই থাকুক।
    এতো ক্যান জুটিল 🙁 আপনার ও প্রহেলিকার সাথে একমত। কিছু কিছু বানান একেক যায়গায় একেকরকম।
    আমি শুধু কপি করলাম। ঠিক কইরা লিখুম কিনা কইতে পারি না।
    ম্যাডাম এই বয়সে একটু কম মার্ক কাটলে হয় না 🙂
    দেখতে সবে তো, এই ছাত্রী বুড়ি হইতেছে :p

  10. পড়া শেষ করে ব্লগে এসে দেখি এখানেও নীহারিকা আপু হোমওয়ার্ক দিয়ে রেখেছেন।
    কি আর করার– আবার একটু রিভিশন করে নিলাম। চাকুরির পরীক্ষায় ১ মার্ক কম কথা নয়। ধন্যবাদ আপু।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?