মূল লেখায় যান

অর্ধেক জীবন

আকবর হোসেন রবিনকবিতা১৯টি মন্তব্য
এক মাস সাংবাদিকতা করা এবং চাকরির টাকাগুলা আরেক সাংবাদিক মেরে খেয়ে ফেলা, এমন সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
 
বিনা কারণে থানায় এক রাত থাকার সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
 
প্রথম বই পড়া এবং সুরসুরি অনুভব করার সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
 
প্রেমে পড়া এবং ভিজে যাওয়ার সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
 
মরার আগে ধাপে ধাপে আমি সব গল্প লিখে যাবো।
ডোন্ট কেয়ার ভাব দেখাব।
 
ওই যে আমাকে শিক্ষক থ্রেট দিয়েছিল, সেই সত্য ঘটনা নিয়েও একটা গল্প লিখবো।
 
প্রেমিকার কামের ফাঁদে পা দিয়ে সহপাঠী যে তাড়িয়ে দিয়েছিল, ওই সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
 
মরার আগে আমি সব গল্প লিখে যাবো।
ডোন্ট কেয়ার ভাব দেখাব।
 
মরতে গিয়েও যে বেঁচে ফিরেছি সেই সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখবো।
 
থাপ্পড় মেরে যে দাঁত ফেলে দিয়েছি, ওই সত্য ঘটনা নিয়েও একটা গল্প লিখবো।
 
মরার আগে আমি সব গল্প লিখে যাবো।
ডোন্ট কেয়ার ভাব দেখাব।
 
পৃথিবীর সব কলম ক্ষয় হয়ে যাবে
কালি শেষ হয়ে যাবে;
কোথাও আর কোন কাগজ খুঁজে পাওয়া যাবে না
তবু আমার গল্প ফুরোবে না।
 
আমি লিখে যাবো,
মরার আগে আমি সব গল্প লিখে যাবো।
ডোন্ট কেয়ার ভাব দেখাব।
মোট পড়েছেনঃ ১৩৯৩জনআজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

    1. হ্যাঁ ঠিকই ধরেছেন। সুনীল গঙ্গোপাধ্যায় তার আত্মজৈবনিক উপন্যাস এর নাম দিয়েছে অর্ধেক জীবন। কারণ উপন্যাস লেখার সময় তো সে বেঁচে ছিলো, মরে নাই।

      সুনীল আমার প্রিয় লেখক, তাই আমার কবিতার নামও রাখলাম ‘অর্ধেক জীবন’।