মূল লেখায় যান

কথোপকথন (যদি সত্যিই কেউ থাকতো)

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

যদি সত্যিই কেউ থাকতো,

যে আমায় এমনি করেই বুঝতো!

আমার মন খারাপ হলে, চোখের কোণে অশ্রু জমলে

না বলতেই কেউ বুঝতো,

যদি সত্যিই কেউ থাকতো!

 

মন খারাপ কেনো, কি হয়েছে তোমার?

-কই! কিছু না তো।

তাহলে এভাবে কথা বলছো কেনো?

-ঠিক করেই তো কথা বলছি

বলবে না আমায় কী হয়েছে, কেউ কিছু বলেছে?

-না কেউ কিছু বলেনি।

তাহলে আজ এমন করে কথা বলছো কেনো?

-কীভাবে বলছি?

কথা বলছো কিন্তু তাতে প্রাণ নেই। হাসছো অথচ সেই হাসিতে প্রাণবন্ততা নেই। যেনো নিষ্প্রাণ নগরীর অন্ধ কুটিরে বসে আছো

-তোমার এমনিই মনে হচ্ছে অমন। আমি একদম ঠিক আছি

বলবে না আমায় কী হয়েছে?

-ঐ এমনিই..

এমনিই কী বলো?

-সারাদিন কথা হয়নি তাই একটু…

স্যরি! কী করবো বলো? যা ব্যস্ত সময় কাটছে

-হুম জানি তো।

জানো তবুও মন খারাপ করে বসে আছো!

-একটু তো মনই খারাপ হয়েছে। বসে বসে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করিনি তো

তুমি কী ছেলে মানুষ? যে অমন ছেলেমানুষী করবে!

-মন কী কখনো বুড়ো হয়?

না হয় না ঠিক আছে। কিন্তু তারপরও পরিস্থিতি বুঝতে হবে তো নাকি!

-হুম

শুধু হুম। অনেক হয়েছে এবার স্বাভাবিক হয়ে যান মহারাণী!  আমাকে যেতে হবে

-কখন ফিরবেন শুনি?

এখনই বলতে পারছি না। আচ্ছা আসছি

– হুম এসো

আল্লাহ হাফেজ

-আল্লাহ হাফেজ

 

ছবি-গুগল থেকে চুরি করা🙈🙈

মোট পড়েছেনঃ ১২৪১জনআজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. “যদি সত্যিই কেউ থাকতো,
    যে আমায় এমনি করেই বুঝতো!
    আমার মন খারাপ হলে, চোখের কোণে অশ্রু জমলে
    না বলতেই কেউ বুঝতো,
    যদি সত্যিই কেউ থাকতো!”
    এমন মানুষ পাওয়া গেলেই কথোপকথন জমতো।
    ভাল লাগলো আপু। শুভ কামনা।

    1. হুঁই! গিলতাম না তো
      সযত্নে লালন করতাম
      তুলে রাখতাম বুকের বাম তরঙ্গে
      বিশ্বাস না হয় একবার….🙈🙈

      কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
      ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

  2. আরে আছে আছে। না থেকে পারেই না। মিথ্যা কবিতা ভালো হয়েছে।

    নোটঃ আসুন আমরা ছবির উৎস দিয়ে লেখাটাকে আরও উন্নত করি। এ ছবি যদি নেট থেকে নেয়া হয় তাহলে তা বলে দেয়া ভালো।

    1. হা হা হা হা হা হা
      এটা তো কবিতায় নয়
      তাইলে মিথ্যে কবিতা হবে কেনো!?
      এ তো নিজের মনে গড়া কথোপকথন
      নিজেকে নিজের ভুলিয়ে রাখার মিথ্যে সান্ত্বনা বৈ কিছু নয়

      কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
      হ্যা ছবিটা গুগল থেকেই নেওয়া

      1. কাবাব কোপ্তা হলেও হয়েছেতো কিছু!!

        নেটের নোট দেখে ভালো লাগলো। অনেকেই এই অনুরোধ ভালো ভাবে নিতে চায়না। একজন ব্লগার আর একজন ব্লগারের লেখা উন্নত করবে যদি এগুলো নিয়ে আলোচনা হয়।
        ভালো থাকুন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।