মূল লেখায় যান

অমরকাব্য

আলমগীর সরকার লিটনকবিতা১০টি মন্তব্য

নিজের দর্পণ চকচকে নয় বলে
বার বার কাচ ভাঙ্গি; রক্তাক্ত দেয়াল
কথা কয়- কিছু প্রশ্ন নেই কারণ স্বার্থপরতা;
গিলে খেয়েছে নিজেকে। তুমি না
থাকলে আজ দর্শন হতো না অথচ কত বড়াই!
দেখছি নয়ন কেঁপে- সবুজ মাঠে ঘাটে-
স্যালুট জানাই তোমার চকচকে আয়নাটাকে আর
আমার দর্পণ সারাবেলা কঠি পাথর সাজাই;
যত ক্ষণ না নিঃশেষ না করতে পারি-
শ্রোতা হয়ে লাল স্যালুট তোমার অমরকাব্য।

০৬ মাঘ ১৪২৬, ২০ জানুয়ারি ২১

————————————

মোট পড়েছেনঃ ৯৫২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১০টি মন্তব্য

  1. পড়লাম যত্ম নিয়ে—। ছোট হলেও কবিতার সারা গায়ে ভাললাগর সৌন্দর্য্য ছুঁয়ে আছে। আরো লিখুন–আরো বেশি করে লিখুন– বিভিন্ন কবিতাগুলো আরো বেশি করে পড়ুন–মনের জগতে গড়ে তুলুন কবিতার সাম্রাজ্য——-শুভকামনা নিরন্তর

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?