মূল লেখায় যান

অভিশাপগুলো কুকুরদের প্রতি

হালিম নজরুলকবিতা২৬টি মন্তব্য

 

ঐ যে কতক কুকুর দেখ রাস্তা দিয়ে হেঁটে যায়
রাত এলো কি দুপুরবেলা আলোর রেখা কেটে যায়
ঐ যে দেখ কুকুরগুলো শুকতে থাকে গন্ধ মা’র
একবারও সে ভাবে নাকো ওরা মা-বোন-মেয়ে কার

শকুনগুলো ভাগাড়পানে যেমনে খোঁজে গরুর লাশ
কুকুরগুলো তেমন দেখে আমার মায়ের চতুর্পাশ
জিহ্বা দিয়ে লালা ঝরে মাথা নেশায় বিকৃত
হামলে পড়ে বোনের উপর কর্ম করে ধিকৃত

দিনের আলোয় পথের কালোয় আমার মা-বোন ধর্ষিত!
হায়নাগুলো যাক রে নিপাত, হোক অভিশাপ বর্ষিত।
কার্তিকের ওই কুকুরগুলো নিধন কর বিষ দিয়ে
নইলে খাবে রাষ্ট্র – জাতি ইচ্ছে মতো শিষ দিয়ে।

মোট পড়েছেনঃ ১২০৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৬টি মন্তব্য

  1. চমৎকার ভাইয়া। এরা কুকুরের চেয়েও অনেক অনেক অধম, নিকৃষ্ট। কতটা পাশবিক, নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে ভাবতেই গায়ে কাঁটা দেয়। এদের মধ্যে কি এতটুকু মা, বোনের কথা মনে আসেনা? মাঝে মাঝে মনে হয় এরা এ সমাজের, পৃথিবীর নয় অন্য গ্রহের বাসিন্দা। কিভাবে পারে এতোটা নিকৃষ্ট, নির্মম হতে!! শুভ কামনা রইলো

  2. “দিনের আলোয় পথের কালোয় আমার মা-বোন ধর্ষিত!
    হায়নাগুলো যাক রে নিপাত, হোক অভিশাপ বর্ষিত।”
    পথের ধারে দাড় করিয়ে শিশ্ম কেটে করো বঞ্চিত।
    ভাল লিখলেন। শুভ কামনা।

  3. কিভাবে এই কুকুর দমন হবে জানিনা ভাই,
    এত এত ঘটনার পরেও রাষ্ট্র নির্বিকার।
    ১৯৯১ সন হতে দেশের প্রধানমন্ত্রী নারীরা, অথচ নারীত্বের অপমান দমনের জন্য কঠোর আইন নেই।
    গত কয়েকদিনের ঘটনায় মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পরেছি।

    শুভ কামনা আপনার জন্য।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?