মূল লেখায় যান

অবোধ আত্মহনন

হালিম নজরুলকবিতা২১টি মন্তব্য

 

আমাদের দুই পাশে ছিল দুই কামরা,
দখলে তা নিয়েছিল কম্যুনিষ্ট বামরা।
সমুখের ঘরটায় ছিল গণতন্ত্রী,
নামে ছিল জনতার,ছিল ষড়যন্ত্রী।
আমাদের ঘরটাতে বাস ছিল অনেকের,
সকলেই ভুলে ছিল জীবনটা ক্ষনেকের।
মতবাদে মতভেদ ছিল সেই কক্ষে,
কেউ কারো পক্ষে তো কেউবা বিপক্ষে।
কেউ যদি ডানে চলে কেউ বামে টানতো,
নানা জনে নানা মতে আদর্শ মানতো ।
ধর্মের বর্মে কেউ হতো কুপোকাত ,
হিন্দু না মুসলিম চলে মাপ কুল জাত।
কে ফকির কে আমির,বৈশ্য বা শুদ্র,
কার মাথা উচুঁ বেশী কেবা অতি ক্ষুদ্র।
ধর্ম বা জাতিভেদে ঘরখানা পুড়লো,
নিজেরাই শ্মশান আর কবরটা খুড়লো।
অবশেষে ঘরখানি হয়ে গেল শুন্য ,
মৃত্যু কি এনে দিল কোন পাপ পূন্য?
বাম ডাম তন্ত্রীরা তালি দিল বেশ বেশ
কক্ষটা ওদের আজ আমাদের সব শেষ?

———————0 0———————

মোট পড়েছেনঃ ১৮০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

  1. এমন পার্থক্য, ভেদাভেদ , জাত, ধর্ম টেনে এনেই সবাই সবার কপাল পুড়লো। অদ্ভুত মনুষ্যজীবন! মৃত্যু হলেও ওদের পাপ-পূণ্যের হিসাব আর মেলেনা । তবুও এ লড়াই চলবেই। ভালো লাগলো কবিতা। ধন্যবাদ আপনাকে। ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  2. কক্ষটা ওদের আজ
    আমাদের সব শেষ”
    এ ফয়সালা একমাত্র সত্যের মত মৃত্যুতে।
    ছন্দের তীব্র ছটায় কঠিন লিখে বোঝালেন বাস্তবতার চিত্র। ক্ষুরধার লেখনী।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?