মূল লেখায় যান

অপেক্ষা পদ্মপাতার পুকুর-জল

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩৪টি মন্তব্য

 

ক্রমাগত পান-করা-অন্ধকার আর-ও দৃশ্যমান হলে
হঠাৎ রৌদ্রকরোজ্জেলতার দূরাভাস ভেসে ওঠে;
অভিজ্ঞতার মরিচা-মরিচিকা ঝেড়ে ফেলে
অনেক কিছু জানান দিয়ে;
হতে পারে হঠাৎ কোন স্ফুলিঙ্গ
অভিজ্ঞতার নূতন সোপানে।

সামুরাই দেহে ড্রাগন শিরোস্ত্রাণ!
এমন ছায়া দেখে হৃদকম্প জাগে,
ধুমকেতুর অগ্নিপুচ্ছ দেখে ছিন্ন-প্রাণ কাঁপে,
এই ছায়া-ঝড় নিঃস্বতার ভ্রুকুটি;

রাত পোহালেই পদ্মপাতার পুকুর-জলে
নিজের ছায়া দেখি,
ঘনীভূত মেঘ-ছায়া-বৃষ্টির আড়ালে।

ছবি নেটের।

মোট পড়েছেনঃ ১০৭১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৪টি মন্তব্য

  1. “রাত পোহালেই পদ্মপাতার পুকুর-জলে
    নিজের ছায়া দেখি,
    ঘনীভূত মেঘ-ছায়া-বৃষ্টির আড়ালে।“
    দৃষ্টিভঙ্গি স্বচ্ছ হলে সুন্দর জিনিষগুলো চোখে পড়ে
    সকালটা হলো শুরু সুন্দর কবিতা পড়ে।
    শুভ কামনা।

  2. আামার চেনা একটা পদ্ম পুকুর আছে, ওখানটায় নিজের ছায়া দেখা প্রায় অসম্ভব। বড় বেশী ঘন পাতায় ছাওয়া। ভাবছি আবার গেলে একটু ফাঁক করে নিজের ছায়া দেখার চেষ্টাটা করবো, সম্ভব হলে একখানা ছবিও তুলে নেবো……..শুভ বিকাল বড় ভাই।

  3. ভাইয়া প্রকৃতি , ফুল এগুলো সবসময় আমাকে টানে। আপনার লেখনীতে এতো সুন্দর করে এগুলোর রূপ দেখতে পাই যে মন শুধু আনচান করে প্রকৃতির মাঝে হারাতে। “পদ্মপাতার পুকুর-জলে
    নিজের ছায়া দেখি,
    ঘনীভূত মেঘ-ছায়া-বৃষ্টির আড়ালে।” অসাধারণ লেগেছে এটা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা

    1. ইহা কুন মিসা কতা-না, তবে নিছক কল্পনাও না।
      নিজের ছায়া তো নিজেকেই দেখতে হয় (নার্সিজম), পদ্ম পুকুরের জলে হলে তো কথাই নেই।
      আপনি দেখলে কী দেখলেন আমাদের জানাবেন কিন্তু।
      ভাল থাকুন।

  4. কে আপনাকে এত ভয় দেখালো মহারাজ? নাকি আপনি ভোররাতের স্বপ্নে সামুরাই দেখে ভয় পেয়েছেন? সব কিছু খুলে-খোলসা করে বলুন, আজ নাহয় স্বপ্ন বিশারদদের খাতায় নিজের নামটা লিখিয়েই ফেলবো।

    বিঃদ্রঃ – অপেক্ষা খুব খারাপ জিনিস।
    তাজা মাছ শুটকি বানিয়ে ফেলে
    সবুজ আঙ্গুর পরিনত করে বাদামী কিসমিসে,
    আর পদ্ম ফুল-পাতা পঁচে সার হয়ে যায় পুকুরেই,
    অপেক্ষার জল ঘোলা হতে হতে কাকচক্ষু মেলে ধরে..

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?