মূল লেখায় যান

অপেক্ষার জীবন

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩৪টি মন্তব্য

 

অপেক্ষা-জীবন অপেক্ষার জীবন
কুঁড়ির মধ্যে লুকিয়ে থাকা স্বপ্ন-ভোর
একদিন ঠিক জেগে উঠবে,
ঝুঁকি এড়িয়ে, ঝুঁকি ভেঙ্গে;

ঢুলুঢুলু চোখে পায়চারি করে
হেঁটে আসা জ্বলন্ত হতাশারা
স্বীকার করে নেবে
জীবিত শিশিরের আশীর্বাদ।

স্মৃতিচারণ! চকচকে মরীচিকার মত,
স্বেচ্ছায়/অনিচ্ছায় ঝরে যাওয়া
স্বপ্নেরা আজ ম্রিয়মান, পরাস্ত;

কাচ-স্বচ্ছ ক্ষীণ ভোরের বাতাস মিলিয়ে যাচ্ছে
ভ্রান্তির উপত্যকায়, তবুও
মেঘমুক্ত নীলাকাশ অপেক্ষা করে
একটু মুক্তির, পলকা মাহেন্দ্রক্ষণের;

মোট পড়েছেনঃ ৭৯৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩৪টি মন্তব্য

  1. “কাচ-স্বচ্ছ ক্ষীণ ভোরের বাতাস মিলিয়ে যাচ্ছে
    ভ্রান্তির উপত্যকায়, তবুও
    মেঘমুক্ত নীলাকাশ অপেক্ষা করে
    একটু মুক্তির, পলকা মাহেন্দ্রক্ষণের;”
    ভোর সকালে সুপাঠ্য লেখা
    হৃদয় দিয়ে আঁকা।
    মুক্তির আশায় দিন গুনে
    কবে হবে দেখা ?
    শুভ কামনা।

  2. ম্রিয়মান রাত শেষে
    আবার আসবে শিশির সিক্ত ভোর
    নাঙা পায়ে স্বচ্ছ শিশিযুক্ত দুর্বাঘাস মাড়িয়ে
    হেঁটে যাবে কেউ দূর বহুদূর
    মুক্তি পাবে, মুক্ত হবে নিঃশর্তে
    এমন মাহেদ্রক্ষণের আশায়
    শুধু নীলাকাশ নয় আরো অনেকেই অপেক্ষায় রয়েছে

  3. প্রতিদিন কাটে আর প্রতিরাত জেগে থাকি আগামীর অপেক্ষায়! ভাবি, আসবে কী ফিরে সবার জীবনে সেই আগের মতো আনন্দ উল্লাস? তবুও অপেক্ষায় থাকি প্রতিদিন, প্রতিরাত।
    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি মহারাজ।

  4. অপেক্ষ আছি আশার ফুলঝুরি সাজিয়ে আসবে নিশ্চই একদিন।

    কাচ-স্বচ্ছ ক্ষীণ ভোরের বাতাস মিলিয়ে যাচ্ছে
    ভ্রান্তির উপত্যকায়, তবুও
    মেঘমুক্ত নীলাকাশ অপেক্ষা করে
    একটু মুক্তির, পলকা মাহেন্দ্রক্ষণের

    ভালো থাকবেন সবসময়।

  5. ঢুলুঢুলু চোখে পায়চারি করে
    হেঁটে আসা জ্বলন্ত হতাশারা
    স্বীকার করে নেবে
    জীবিত শিশিরের আশীর্বাদ….

    কিছু স্বীকারোক্তি অভিশাপ বয়ে আনে।
    শিশিরের সাক্ষ্য অতি দুর্বল হয়,
    মিথ্যার আগুনে পুড়ে যায় প্রমাণের জোড়াতালি..

    1. শিশির উজ্জ্বলতা ক্ষণস্থায়ী হলেও, শিশিরের সত্যতা চির অমলিন।
      সত্য পোড়ানো যায় না, লুকিয়ে রাখার অপচেষ্টা করা যায় মাত্র।
      ভাল থাকবেন। নিরাপত্তায়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?