মূল লেখায় যান

অন্তিম প্রার্থনা

হালিম নজরুলকবিতা২০টি মন্তব্য

মাতা পিতা ভাই বোন আছে দূর গাঁয়ে,

নগরীটা কুপোকাত করোনার ঘায়ে।

কতদিন দেখি নাই বন্ধুর মুখ ,

প্রিয়তমা পথ চেয়ে আছে উন্মুখ।

 

কখনো কি হবে দেখা সেইসব দিনে ?

স্মৃতিপটে লেখা যা যা ভালবাসা ঋণে

ভেসে ওঠে ছবিগুলো করোনার কালে,

মন কাঁদে জানতে কে আছে কোন হালে।

 

মহামারি শেষে যদি না ফিরি সে মাঠে,

চিরতরে চলে যায় কোমা থেকে খাটে।

ক্ষমা করে দিও প্রিয় ক্ষমা করে দিও ,

বাসের যোগ্য করে পৃথিবীটা নিও ।

——————–0 0——————-

মোট পড়েছেনঃ ৮৪৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. ‘‘মহামারি শেষে যদি না ফিরি সে মাঠে’’
    এটা এমন যাত্রা ” আমি যেনে শুনে বিষ করেছি পান, জানি খানিক বাদেই বেরিয়ে যাবে দেহ থেকে এই প্রাণ “
    দারুন লিখেছেন। জানি না কবে মুক্ত হবে এই পৃথিবী। ভাল থাকবেন । শুভকামান।

  2. “মাতা পিতা ভাই বোন আছে দূর গাঁয়ে,
    “নগরীটা কুপোকাত করোনার ঘায়ে।
    কতদিন দেখি নাই বন্ধুর মুখ ,
    প্রিয়তমা পথ চেয়ে আছে উন্মুখ। “

    করোনা কাল কেটে যাবে
    চেয়ে আছি মুখ।
    বসে আছি প্রতীক্ষায়
    কেটে যাবে দু:খ।
    ভাল লাগলো। শুভ কামনা।

  3. মাতা পিতা ভাই বোন আছে দূর গাঁয়ে,

    নগরীটা কুপোকাত করোনার ঘায়ে।

    কতদিন দেখি নাই বন্ধুর মুখ ,

    প্রিয়তমা পথ চেয়ে আছে উন্মুখ।

    ভাই আপনি কি ঢাকাতে আটকা পড়েছেন?
    বাবা মা সবাই ভালো তো?

  4. জানি না কে থাকবে এই ধরাধামে
    কে যাবে ঐ মরণঘাতী মহামারীর ছোবলে
    চাই শুধু এটাই সবাই বেঁচে থাক
    সাথে সুন্দর এক পৃথিবী পাক

    চমৎকার লিখেছেন ভাইয়া

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?