মূল লেখায় যান

অনুবাদের স্বপ্নালুতা

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি২৪টি মন্তব্য

 

বাক্যহীন নিঃশব্দ-কথনে, ভাবছি এবার
অনুবাদ করে ফেলবো নিজেকে, পুরোটা!
এই ম্লান-বিকেলের খুব কাছ ঘেঁসে
দু’হাত বাড়ায়ে সুখী-সুখী ভাববো,
দুঃখিত-দুঃখিত ভাব নিয়ে লাল-নীল
স্বপ্নালু চিত্তের রোদন-রমণে, এখন-ই
শুরুতে হাত রাখবো মোক্ষম অনুবাদে;

ক্ষোভের বিষয়গুলো থাকবে,
থাকবে মিহি মিহি প্রতিবাদ,
ভালবাসার মত অলীক বিষয়-আশয়
মোটেই থাকবে না,
তবে তাড়া নেবো না;

হামাগুড়ি দিয়ে দু’একটি ভূত/ডাইনির
উঁকিঝুঁকি আসতেই পারে, আসবেও,
বৈশ্বিক-ভাবনা-বিস্তারের মত পাশাপাশি
হেঁটে যাওয়া যুবক-যুবতী-মনের রতি-আরতি
শঙ্খধ্বনির মত ভেসে আসতে পারে;

সরস ধ্যানানুগ অনুবাদ-ভাবনা, না-বলা
কথার মত ঝুলিয়ে রাখা, মোটেই সঙ্গত হবে না,
আইনানুগ-ও না।

ছবি নেটের

মোট পড়েছেনঃ ৭৭৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৪টি মন্তব্য

  1. তবে আর অপেক্ষা কেনো!
    না বলা কথার ঝুরি থেকে কথা নিয়ে লেগে পড়ুন আত্মানুবাদে
    আত্মানুবাদে হোক খানিকটা সুখানুভূতি
    খানিকটা প্রতিবাদী,খানিকটা ভৌতিক
    খানিকটা প্রেমানুভূতি
    সর্বোপরি পূর্ণ পরিপূর্ণ হোক আত্মানুবাদ

  2. হামাগুড়ি দিয়ে দু’একটি ভূত/ডাইনির
    উঁকিঝুঁকি আসতেই পারে, আসবেও,
    বৈশ্বিক-ভাবনা-বিস্তারের মত পাশাপাশি
    হেঁটে যাওয়া যুবক-যুবতী-মনের রতি-আরতি
    শঙ্খধ্বনির মত ভেসে আসতে পারে;

    ভাইজান ভূতে তো বড়ই ভয় আমার। 🤥
    অসাধারণ লিখলেন ভাইজান।

  3. ক্ষোভ এবং প্রতিবাদের মতো বিষয়গুলো থাকবে ভালোবাসাকে বাদ দিয়ে কি জীবনের সঠিক অনুবাদ হবে বলে মনে করেন কবি? আমি কিন্তু তেমনটা মনে করিনা, কারণ ভালোবাসা জীবন থেকে জীবন সৃষ্টি করে।

    1. আপনি ত বিশ্ব-প্রেমিক, প্রেমময় চোখে সব কিছু দেখেন, এটিও সত্যি,
      তবে ভালুবাসা নামক কঠিন চিজ সবার সয় না, টক-টক আঙ্গুর! আপনি তা এখন ভাবতে পারেন
      আর ভালোবাসা তো বহুরূপী, যার কাছে যেমন ধরা দেয়।

  4. ভাইজান আপনার কবিতা মানেই আমার খোরাক। দুপা চেয়ারে তুলে গেঢ়ে যুতসই ভাবে বসে পড়াটা শেষ করলাম। অনুবাদই যদি না জানি তবে ভিতরের রস কষ কিভাবে বুঝবো। দারুন দারুন দারু।

    1. শুনে ভাল লাগল, পড়ার ভঙ্গীতে।
      নিজেকে তো আমাদের জানতেই হয় সাধ আর সাধ্যের মধ্যে। নিয়মিত চর্চার মধ্যে থেকে।
      কী পারবো বা পারবো না তার হিসেবের বাইরে।
      ভাল থাকবেন, ভাই। অবশ্যই নিরাপদে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?