মূল লেখায় যান

অনুপস্থিতি

আরজু মুক্তাকবিতা১৬টি মন্তব্য

তোমার অনুপস্থিতি
সৃষ্টি করে তীব্র শূন্যতা
দিন বেয়ে মাস
মাস বেয়ে বছর!!

ক্ষুধা মন্দা, অরুচি
মাথার ভেতর কতো কথা
চোখের সামনে তুমি!!

ভেবেছিলাম মৃত্যুই শ্রেয়!
আবেগে অন্ধ হলাম
বোবা হলাম,বধির হলাম
ভয়ংকর অবিশ্বাস জমা হলো!!

আলোরা টেনে তুললো
টেইলর সুইফটের গান শুনি
কিটস এর কবিতা পড়ি
নীলগিরি যাই মেঘ ছুঁতে!!

তুমি চলে গেছো বলে
আর কষ্ট পাইনা !!
কষ্ট পাই এই ভেবে
আমি তোমাকে ভালোবেসেছিলাম!!

 

মোট পড়েছেনঃ ৯৩২জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?