মূল লেখায় যান

অনুতপ্ত

আলমগীর সরকার লিটনকবিতা২৮টি মন্তব্য

==========================
আজ অনুতপ্তে আকাশটা ফেঁটে
ঝর্ণা ধারা ঝরচ্ছে-
তবুও এক বিঘা বালুচর নেই-
নেই ঘাসফড়িংর দল
বাতাসের সাথে কিছু গন্ধ প্রণয়ের
হাসি তাও খোঁজে পাই না-
কি করে বুক ভরে নিঃশ্বাস নিবো?

শুভ কামনা নেই- অনুতপ্তের ভাষা
হয় তো বুঝেই না- দিন, মাস,
বছরের পর বছর ক্ষতবিক্ষত
মাটির অনুধারা রক্তের বুক চক্ষু-
রঙধনু উঠুক- আনন্দের বৃষ্টি ঝরুক
উঠানে জলকাঁদা ক্ষণ একটি বার আসুক-
একটা ভাব নামুক; অতঃপর শুদ্ধ করো
মনের যত অনুতপ্তের সব বর্ণগুলো ।

০১ ভাদ্র ১৪২৬, ১৬ আগস্ট ২০
—————————–

মোট পড়েছেনঃ ১৫১৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৮টি মন্তব্য

  1. কবিতা যে আমি সব সময় কম বুঝি সেটা তো আপনি জানেনই, মন্দ কাজের পর অনুতপ্ত হওয়াটা ভালো মানুষের লক্ষণ, সবাই সেটা পারে না…….শুভ কামনা জানিয়ে গেলাম লিটন ভাই।

  2. কয়েক লাইন পড়ে আর পড়তে ইচ্ছা করলো না কেন জেনো। আপনার টাইপিংএর সময় আরো সতর্ক হওয়া জরুরী।
    আজ অনুতপ্তে আকাশটা ফেঁটে
    ঝর্ণা ধারা ঝরচ্ছে-
    তবুও এক বিঘা বালুচর নেই-
    নেই ঘাসফড়িংর দল
    বাতাসের সাথে কিছু গন্ধ প্রণয়ের
    হাসি তাও খোঁজে পাই না-
    কি করে বুক ভরে নিঃশ্বাস নিবো?

    এই লাইনের মাঝেও ভুল ব্যাখ্যা আছে- আকাশ ফেটে ঝর্ণাধারা বইছে” তারপর আবার বলছেন, তবুও একফোঁটা বালুচর নেই কোথাও” কিছু মনে করবেন না, হয়তো আমিই বুঝতে পারিনি।
    বানানের দিকে আরেকটু সচেতন হবেন।
    শুভ কামনা।

    1. জ্বি প্রিয় কবি লিপি আপু
      ভুল বানানগুলো দেখে দেননি
      প্লীজ ভুল বানানগুলো দেখেদিন
      ভুল ব্যাখ্যা বুঝতে পারছেন জেনে আমি খুবি দুঃখিত
      অনেক কষ্ট করে পড়েছেন জেনে
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——-

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?