মূল লেখায় যান

অনাকাঙ্ক্ষিত বিবর্তন

হালিম নজরুলকবিতা২০টি মন্তব্য

এখন পিতলের ঘুড়ি ওড়ে সোনালি আকাশে ,
বসন্তের বৈশাবী কাঁদে দূরন্ত বিরহে বিরহে।

অপসংস্কৃতির পেটে খাবি খায় সংস্কৃতির উন্মাদনা।
যেন পৌষের সকালে চৈত্রের খরতাপ
পুড়িয়ে মারে সাংস্কৃতিক বৈচিত্র্য।

আমি হারিয়ে যাওয়া রং তালাশ করি
এই নির্মম সভ্যতার আনাচে কানাচে।
কোথাও অস্তিত্ব নেই তার
এই মায়াবী বিবর্ণ বাসরে।
অতৃপ্তির প্রখরতা কাঁদায় ভীষণ
নির্লিপ্ত পরম্পরা বহনের দহনে দহনে।

——————–0 0———————–

মোট পড়েছেনঃ ৫৭৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২০টি মন্তব্য

  1. এখন পিতলের ঘুড়ি ওড়ে সোনালি আকাশে ,
    বসন্তের বৈশাবী কাঁদে দূরন্ত বিরহে বিরহে।

    অপসংস্কৃতির পেটে খাবি খায় সংস্কৃতির উন্মাদনা।
    যেন পৌষের সকালে চৈত্রের খরতাপ
    পুড়িয়ে মারে সাংস্কৃতিক বৈচিত্র্য।

    আমি হারিয়ে যাওয়া রং তালাশ করি
    এই নির্মম সভ্যতার আনাচে কানাচে।
    কোথাও অস্তিত্ব নেই তার
    এই মায়াবী বিবর্ণ বাসরে।
    অতৃপ্তির প্রখরতা কাঁদায় ভীষণ
    নির্লিপ্ত পরম্পরা বহনের দহনে দহনে।

    অপূর্ব লিখেছেন। কিন্তু এত বেশি দাড়ি কমা ব্যবহার করতে নিষেধ করবো কবিতা রচনায়।

    1. ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য। কবিতার ক্ষেত্রে দাড়ি, কমা ব্যবহারের আলাদা নিয়ম আছে জেনে খুশি হলাম। তবে আরও আগে জানলে ভাল হতো, আমার প্রকাশিত আটটি কাব্যগ্রন্থে এত ভুল থাকতো না।

  2. একদিন সব ঠিক হয়ে যাবে
    বসন্ত আর কাঁদবে না দুরন্ত বিরহে
    সংস্কৃতির উন্মাদনা খাবি খাবে না
    আর অপসংস্কৃতির পেটে
    হারিয়ে যাওয়া রঙ ফিরে আসবে
    রঙিন ফুলে ফুলে সেজে উঠবে মায়াবী বাসর

    এক আকাশ আশা বুকে নিয়ে বেঁচে আছি

    দারুণ লিখেছেন ভাইয়া

  3. আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ভুলতে বসেছি এই অপসংস্কৃতির জন্যই। সভ্যতার বিকাশে ধীরে ধীরে আমরা নিজেদের সভ্যতা ভূলে অন্যদের সভ্যতাকেই আঁকড়ে বসে আছি।

    সুন্দর লিখেছেন ভাই।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?