মূল লেখায় যান

অধরা অমৃতরস

সুপর্ণা ফাল্গুনীকবিতা২৪টি মন্তব্য

শরতের সন্ধ্যা-আরতিতে, দু’বাহুর করতলে-
কপোল ছুঁয়ে ভালোবাসার বীজমন্ত্র কর্ণ-গহ্বরে দিলে;
ভালোবাসার প্রেমে-মত্ত হলো চিত্ত ।
ক্ষণিকের তরে নীহার-স্নাত ঊষা-লগনে মিহিরের পরশে ;
বাষ্পায়িত হয়ে নীলিমার আবক্ষে সঁপে দিলে।
বীজ থেকে অঙ্কুরিত অপত্য অলিন্দে, অলিন্দে যাযাবর-সম ;
চক্রাকারে ঘূর্ণিত প্রণেতার অন্বেষণে।

অবগাহনে সতত প্রেমের সরোবরে-
অলীক কল্পনায় ন্যুব্জ তনু-মন;
বিরস-বদনে বিরহী কুহক ছুঁয়ে যায়-
জাগ্রত দিক উত্তরাশা।
আমৃত্যু সেঁচে প্রেম-সুধা;
ক্ষয়িষ্ণু দেহটাকে র্দৌবল্য সাধনে-
অলৌকিকতার শরণে ।
অধরা-ই রয়ে গেলো কাঙ্খিত অমৃতরস।

মোট পড়েছেনঃ ৮৩১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৪টি মন্তব্য

    1. তাতো একটু লাগছেই। সাথে তৌহিদ ভাই, অর্ণব ভাই এদের টা ও আছে। এদের কঠিন কবিতার ভক্ত আমি। পাওয়া কঠিন বলেই তো অধরা-ই রয়ে গেল অমৃতরস। ধন্যবাদ দাদা ভাই। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই

  1. অবগাহনে সতত প্রেমের সরোবরে-
    অলীক কল্পনায় ন্যুজ্ব তনু-মন;
    বিরস-বদনে বিরহী কুহক ছুঁয়ে যায়-
    জাগ্রত দিক উত্তরাশা।

    অসাধারণ শব্দচয়ন।
    একরাশ মুগ্ধতা রেখে গেলাম দিদি।

  2. ক্ষণিকের তরে নীহার-স্নাত ঊষা-লগনে মিহিরের পরশে ;
    বাষ্পায়িত হয়ে নীলিমার আবক্ষে সঁপে দিলে।
    বীজ থেকে অঙ্কুরিত অপত্য অলিন্দে, অলিন্দে যাযাবর-সম ;
    চক্রাকারে ঘূর্ণিত প্রণেতার অন্বেষণে।

    আপনিও দেখছি আমাদের কুবিরাজের খেলাফত পেলেন, এতো কঠিন শব্দের মারপ্যাঁচ আমাকে দিয়ে হয়না আপু।

    1. কুবিরাজের ছোঁয়া লেগেছে 🤭🤭🤭🤭। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমার জন্য পাথেয়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ কামনা রইলো

  3. “আমৃত্যু সেঁচে প্রেম-সুধা;
    ক্ষয়িষ্ণু দেহটাকে র্দৌবল্য সাধনে-
    অলৌকিকতার শরণে ।
    অধরা-ই রয়ে গেলো কাঙ্খিত অমৃতরস।”

    দিদি ,এতো কঠিন ভাষায়
    কতো সুন্দর করে কবিতাখানি
    লিখলেন। ভাল লাগলো। শুভ কামনা।

  4. ভালোবাসার বীজমন্ত্র কর্ণ গহ্বরে ঢুকিয়ে দিয়ে
    উত্তাল চঞ্চল অশান্ত করে চিত্ত যদি কহুক লাপাত্তা হয় হবে অমৃতরস অধরাই থাকে বৈকি!!

    চমৎকার শব্দ চয়ন
    দারুণ লিখেছেন দিদি

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?