মূল লেখায় যান

অচিন এক ঋণে

হালিম নজরুলকবিতা২২টি মন্তব্য

 

মায়াবিনী আশ্বিনী মধুমাখা দিনে,
আমি যেন খাবি খাই অচিন এক ঋণে।

কোজাগরী চাঁদ রাতে, ফুল বনে বনে,
তবু কোন্ অভাবেতে কাঁদি সারাক্ষণে !

নদীটার নীল জলে মাছ করে খেলা,
পাখিদের গানে কিছু আছে অবহেলা?
মেঘেদের নায়ে চড়ে পরীদের দল,
আকার ইঙ্গিতে যেন করে শত ছল।
মাঝেমাঝে রিমঝিম বৃষ্টির ফাঁকে,
জোনাকীরা সন্ধ্যায় নানা ছবি আঁকে।
সুবাসিত গন্ধের শিউলির ফুলে,
অপরূপ ভালবাসা আছে ঠিক ঝুলে।

তৃপ্তির সব আছে, তবু কিছু নেই  !
হৃদয়টা কেন আজ হারিয়েছে খেই?
নেই পাশে মা,তাই সব পাওয়া দিনে
আমি যেন নির্বাক কাঁদি মহাঋণে।

এত সুখে আমি মাগো, তুমি বহুদূরে!
তাই বুঝি দুখ’গুলো আসে ঘুরে ঘুরে?

মোট পড়েছেনঃ ৭৪০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

  1. হাজার সুখেও মায়ের অভাব দুঃখ দিবেই। এ মহাঋণ শোধ হবার নয়। চমৎকার লিখেছেন ভাইয়া। নবমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন

      1. ফ্লেক্সি করে আগে পাঠান কিছু তারপর আমিও পাঠাবো কারন নাড়ু যে ফ্লেক্সি করে পাঠানো যায় আগে জানা ছিল না। 😋😋 । বিজয়া দশমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  2. নেই পাশে মা,তাই সব পাওয়া দিনে

    আমি যেন নির্বাক কাঁদি মহাঋণে।

    এত সুখে আমি মাগো, তুমি বহুদূরে!

    তাই বুঝি দুখ’গুলো আসে ঘুরে ঘুরে?

    অসাধারণ লেখা, দাদা আপনাকে শারদীয় শুভেচ্ছা।

  3. মা শব্দটি ছোট,কিন্তু এর পরিধি অনেক বড়।
    তাই মায়ের ঋন যেমন শোধ করা যায়না,তেমনি মায়েরা চিরকাল থাকেন না। বরাবরের মত ভালই লিখেছেন ব্যস্তপাখি।
    ভাল থাকুন,শুভ কামনা সব সময়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?