মূল লেখায় যান

এস্কিমোদের দেশে

ছাইরাছ হেলালএকান্ত অনুভূতি৩০টি মন্তব্য

 

প্রবল দাপুটে শীত, সুস্থ-শান্ত হয়ে
গৃহস্থালি নিপুণতায়  জাঁকিয়ে বসেছে,
বসবে আরও আরও;

হৃৎপিণ্ডে জড়িয়ে থাকা স্ফীত উত্তুরে হিমালয়-হিম
হা হা হি হি স্বরে উথাল-পাতাল শিহরণে অনায়াস উৎসবে;
মেলে ধরা আধো রৌদ্রের পুরনো শয্যা ছুঁড়ে ফ্যালে
উদ্দামতার রুদ্ধদ্বারে;

আমাকে হিড় হিড় করে টেনে নিয়ে যাবে/যাচ্ছে
এস্কিমোদের দেশে,
শুইয়ে দেবে/রাখবে বরফ ঘরে ফারের কোটে জড়িয়ে,
শীত-শরীরের ইন্দ্রজালে, সুনিপুণ কৌশলে ;

নিঃসঙ্গ নিঃসঙ্গ ভাব নিয়ে ভাবি,
এক ঝটকায় হাত ছাড়িয়ে ছুটে পালিয়ে গেলে কেমন হয়!
অথবা চাইতে পারি, এক মুঠো আগুনে-উষ্ণতা
নিভৃত-বুকে পুষে রেখেছে অনেক-অনেক কাল;

মোট পড়েছেনঃ ৯১৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩০টি মন্তব্য

  1. আমাকে হিড় হিড় করে টেনে নিয়ে যাবে/যাচ্ছে
    এস্কিমোদের দেশে,
    শুইয়ে দেবে/রাখবে বরফ ঘরে ফারের কোটে জড়িয়ে,
    শীত-শরীরের ইন্দ্রজালে, সুনিপুণ কৌশলে ;…..

    এই লাইনগুলো আমাকে অন্য এক ভাবনার জগতে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে জোর কেউ আমায় সত্যিই নিয়ে যেতে চাচ্ছে চিরকালিন এক হীম গুহায়। আমার ইচ্ছা/ অনিচ্ছার তোয়াক্কা না করে, শুইয়ে দিবে বরফের বিছানায়, আমি চাইলেও সে আমাকে নিস্তার দিবে না। মৃত্যুর চাইতে শীতল হাত কি অন্য কিছুর থাকে মহারাজ? সেই হাত যাকে ধরে, সেকি আসলেই নিজেকে ছাড়াতে পারে? জানি না কেন লেখাটি পড়ে আমার এসবই মনে হচ্ছে। মনেহয় শীত আমাকে ভালোভাবেই কাবু করতে পেরেছে। 🙇🙇

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?