ওঁ শ্রীগুরু সহায়: পরম পূজনীয় মা, পত্রের প্রথমে আপনি আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন। বাবাকে আমার প্রণাম জানাবেন। বড় দাদাকেও আমার প্রণাম জানাবেন। সাথে জানাবেন বাসার সকলকে শ্রেণিবিশেষ আমার প্রণাম ও স্নেহাশিস। আশা করি দয়াময়ের অশেষ কৃপায় বাসার সকলকে নিয়ে একপ্রকার ভালো আছেন। ভালো থাকার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করি। আপনাদের সকলের আশীর্বাদে… [বিস্তারিত]
বিভাগ: চিঠি
প্রিয় বন্ধুবর, সৃষ্টির রহস্যে ঘেরা মানুষ আরো রহস্যে নারী ও পুরুষের মন। বন্ধু তুমি কেমন আছ? আমি অধম ভালই আছি ফ্বল্টু মেরে। তুমি জানতে চেয়েছ তোমার পরান পাখি কেমন আছে? তোমার পরান পাখি দারুন উতফুল্লে রহিয়াছে অন্য ডালে আশ্রয় নিয়েছে। সে এখন অন্য কাধে মাথা হেলান দিয়া সুখ লইতাছে। সুখের মহানন্দে পার্ক ও রিক্সা ভ্রমন… [বিস্তারিত]
অনিরুদ্ধ, গত পাঁচ মাসে গুনে গুনে পঁচিশটি চিঠি দিলে তুমি আমায়। আজকাল কেউ চিঠি লেখে! তাও নীল খামে! মেসেঞ্জার, হোয়াটস এপ, ভাইবারের যুগে চিঠি অচল তা কি তুমি জানো না? তোমার প্রতিটি চিঠিতেই তোমার প্রেমিকা শ্রাবন্তীর বিভিন্ন আচরনের বর্ণনা লিখে তোমার হতাশার কথা লিখেছো। আমার পরামর্শ চেয়েছ। কি পরামর্শ দেব আমি তোমায়? = * শেষ… [বিস্তারিত]
প্রাপক অরন্য// কেমন আছো তুমি? সেদিন জানতে চাইনি। বিকেলটা হঠাৎ করেই মেঘে ঢেকে দিয়েছিলো।মোটা ফ্রেমের চশমা তোমার! তুমি কি দেখছিলে কিছু?নাকি কেবলই হাতরাচ্ছিলে পকেটে রাখা সাদা রুমাল?বেগুনী রঙের শাড়িতে হুলুদ অলকানন্দা ফুল ছিলো আমার খোঁপায়।কপালে খয়েরী টিপ।তুমি বললে..... তোমাকে দেখার আগে তুমি মানুষ ছিলে অরনী" আমি বললেম...." তারপর? অরন্যঃ তোমাকে দেখার আগে তুমি কবি ছিলে… [বিস্তারিত]
আমার শূন্যতা, কি খবর তোমার? কথা হয়নি তোমার সাথে বহুদিন, দেখা তো নয়ই ! চিঠি দিতে মাঝে মাঝে মেঘপিওনের হাতে। সে মেঘপিওন বুঝি পথ ভুলেছে! আর আসে না এদিকে। আমি কখনও জানালায়, কখনও খোলা বারান্দায়, কখনও গলির শেষ মাথায় উঁকি দিই। পাতাহীন শিমুলগাছের টুকটুকে ফুলগুলো মুখথুবড়ে পড়ে থাকে ঘাসের বুকে। প্রজাপতি উড়ে যায় ব্যথাভরা মন… [বিস্তারিত]
আমার শিশিরকণা, সোনেলার আনন্দ বেদনার বার্তাবাহক মারফত আজই জানতে পারলাম এখন থেকে সোনেলায় চিঠি বিভাগ চালু হয়েছে। জানি, এতদিন তোমার কাছে চিঠি পৌঁছানোর কোন মাধ্যম না পেয়ে যারপরনাই বঞ্চিত হতে হয়েছে তোমাকে। তাই তোমার কাছে প্রথম চিঠি লেখার এ সুবর্ণসুযোগ আমি কিছুতেই হেয়ালিপনায় হারাতে চাইনি। আমার প্রেমাবেগ আর বিরহবার্তার যাঁতাকলে পিষে তুমি মরিয়া হয়েছো বারংবার।… [বিস্তারিত]
সময় করে আমাকে একটি বৈশাখী চিঠি দিও প্রিয়। চিঠিতে আমায় কোন বিশেষনে সম্বোধন করতে হবেনা, শুধু জিজ্ঞেস করলেই হবে আমি কেমন আছি। কিন্তু তুমি ভালো আছতো?? বেশি কিছু নয় শুধু জিজ্ঞেস করো আমাদের বাসার কাঁচামিঠা আমের গুটিগুলি কত বড় হয়েছে। তুমি কি এখনো কাঁচা আমে লংকা মাখিয়ে খেতে ভালবাসো?? শুধু অল্পকয়েক শব্দে জিজ্ঞেস করো বৈশাখের… [বিস্তারিত]











