মূল লেখায় যান

আমার শূন্যতা

রেহানা বীথিচিঠি২৬টি মন্তব্য

আমার শূন্যতা,

কি খবর তোমার? কথা হয়নি তোমার সাথে বহুদিন, দেখা তো নয়ই ! চিঠি দিতে মাঝে মাঝে মেঘপিওনের হাতে। সে মেঘপিওন বুঝি পথ ভুলেছে! আর আসে না এদিকে। আমি কখনও জানালায়, কখনও খোলা বারান্দায়, কখনও গলির শেষ মাথায় উঁকি দিই। পাতাহীন শিমুলগাছের টুকটুকে ফুলগুলো মুখথুবড়ে পড়ে থাকে ঘাসের বুকে। প্রজাপতি উড়ে যায় ব্যথাভরা মন নিয়ে। যখন সন্ধ্যা নামে, ঝিম ধরে যায় আশপাশ, হাওয়ায় শিষ দিয়ে কাশফুল চুপকথা হয়ে যায়। তার সফেদ রঙ চেনা যায় না আঁধারে তখন। জানি, তখন সময় নয়, তবু যেন মেঘপিওনের ঝুমঝুমি কানে বাজে। আসছে…. আসছে……. তোমার লেখা চিঠি!

এভাবে সময়ের হিসেব দীর্ঘ হতে থাকে।
কেন যে আশা বেঁধে রাখো, কেন যে শূন্যতার কাছে এত আবেদন তোমার……. অবচেতন খোঁচা দেয়। হেসে বলি, “আমার শূন্যতা আমি ভরিয়ে তুলি নিজের রঙে, তোমার তাতে কী?” বলো, ঠিক কিনা? ভালো থেকো…. ভীষণ ভালো থেকো, হে প্রিয় শূন্যতা আমার!
ইতি,
আরেক শূন্যতা

মোট পড়েছেনঃ ১৯৭৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৬টি মন্তব্য

  1. আশা নিয়েইতো বেঁচে আছি। একদিন সমস্ত শুন্যতা ভরাট হয়ে উঠবে, ভালোবাসাময় হয়ে উঠবে এটাই কাম্য।

    বাহ! সোনেলা বিভাগের ২য় চিঠি আপনার লেখা আপু। অভিনন্দন।

  2. শূন্যে বসবাস, শূন্যতায় বাস,
    এমন উড়ো চিঠিতে দিন চলে গেলে মন্দ কী!
    আহা চিঠি বিভাগ! এত দিতে চিঠি গুলোর একটু গতি হল বলতেই পারি।
    বেশি করে বড় করেই লিখতে থাকুন।
    বেশ ভাল, বলছি।

  3. এক শূন্যতা লিখেছে আরেক শূন্যতাকে! বাহ, এমন করে কখনো ভেবে দেখিনি! একটি আরেকটির সাথে মিলে গেলে তখনতো শূন্যতা আর শূন্যই থাকবে না। রঙের আল্পনায় হেসে উঠবে পূর্ণতা নিয়ে!!

    দারুন 😍😍

  4. আজকাল এমনিতেই যখন চিঠি চলাচলের অবস্থা বেহাল, সেখানে সোনেলা পোস্টের মাধ্যমে চিঠি পাঠানোই উত্তম বলে মনে করি। তাই আশা করি আপনার সুলেখিত লেখনীয় চিঠিখানা প্রাপকের কাছে পৌঁছে যাক, সোনেলা পোস্টের মাধমে।

    1. ঠিক বলেছেন দাদা, সোনেলার চিঠি বিভাগ এক অপূর্ব সংযোজন। এই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের যুগে হারানো চিঠি ফিরে আসবে। ফিরে আসবে নানা ঘটনার ঘনঘটা নিয়ে। ভালো থাকুন দাদা সবসময়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?